উদ্দীপকের আলোকে বাংলাদেশের অর্থনীতির গতিধারা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের প্রাচীন ইতিহাস থেকে নিকট ভবিষ্যতে এদেশের অর্থনীতির সম্ভাব্যতা বর্ণিত হয়েছে। এখান থেকে জানা যায়, এদেশের অর্থনীতি দীর্ঘদিন ব্রিটিশ ও পরবর্তীতে পাকিস্তানিদের হাতে আবদ্ধ ছিল ইংরেজ গভর্নর লর্ড ক্লাইভের দ্বৈত শাসনব্যবস্থার মারাত্মক প্রভাব ছিল এদেশের অর্থনীতিতে। ফলে ১৭৭০ সালে ঘটে মহাদুর্ভিক্ষ, যা ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত। ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে অনেক জমিদার দেউলিয়া হয়ে পড়েন। পাকিস্তান আমলে লোভী ও স্বার্থপর সরকারের শোষণের ফলে কৃষির অনগ্রসরতা ও শিল্পের পশ্চাৎপদতা থেকে উত্তরণ সম্ভব হয়নি। ফলে দেশে চরম খাদ্য ঘাটতি ও অনুন্নত অবকাঠামো বিরাজ করে। সবক্ষেত্রে চরম বৈষম্যের ধারাবাহিকতায় বাংলাদেশের জনগণ তৎকালীন পশ্চিম পাকিস্তানিদের তুলনায় পিছিয়ে থাকে। ফলে বেকারত্ব হয়ে ওঠে এদেশের প্রধান অর্থনৈতিক বৈশিষ্ট্যের একটি অংশ। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে সরকারের বাস্তবমুখী পদক্ষেপের পরিক্রমায় বর্তমানে কৃষিতে যথেষ্ট অগ্রগতি, শিল্পের বিকাশ, বিদ্যুৎ ও জ্বালানির উন্নয়ন, তথ্য ও যোগাযোগ ক্ষেত্রসহ প্রায় সবক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। বর্তমানে দেশে অর্থের সরবরাহ স্বাধীনতা-উত্তর সময়ের তুলনায় প্রায় ১৫৭ গুণ বেশি। বর্তমানে শিল্প ও সেবাখাতে শ্রমশক্তির নিয়োগ বৃদ্ধি পাওয়ায় অর্থনীতিতে শিল্প ও সেবার অবদান বৃদ্ধি, জীবনযাত্রার মানোন্নয়ন, GDP-বৃদ্ধি ও সামগ্রিক অর্থনৈতিক অবকাঠামোর উন্নয়ন ঘটেছে, যা ক্রমশ বর্ধমান রয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বাংলাদেশের অর্থনীতির গতিধারা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর