তুমি কি মনে কর বাংলাদেশ ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে? ব্যাখ্যা কর।
উত্তর: হ্যাঁ, বিশ্বায়নের যুগে বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে আমি মনে করি। আর্থসামাজিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে স্বাধীনতা যুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। কিন্তু এখনও পুরোপুরি অর্থনৈতিক স্বাধীনতা পেতে সক্ষম হয়নি এদেশ। ব্রিটিশ ঔপনিবেশিক ও পাকিস্তানি শাসন-শোষণের কারণে যে অতল গহ্বরে ডুবেছিল এদেশের অর্থনীতি, তা থেকে পথ ফিরে পেতে যথেষ্ট সময় ও বেগ পেতে হয়েছে। স্বাধীনতার পর অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হলেও তার পরিপূর্ণ বাস্তবায়ন আজও সম্ভব হয়নি। অন্যদিকে কৃষির অনগ্রসরতা, কৃষি জমি হ্রাস, শিল্পে পশ্চাৎপদতা, খাদ্য ঘাটতি, অনুন্নত অর্থনৈতিক অবকাঠামো, বেকারত্ব, নিম্ন জীবনযাত্রার মান ইত্যাদি কারণে অর্থনৈতিক উন্নয়নের গতি বেশ মন্থর। তবে এরই মধ্য দিয়ে দেশ ধীরে ধীরে এগিয়ে চলছে। ১৯৭৩ সাল থেকে এ যাবত ৬টি অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা ও একটি দ্বিবার্ষিক পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে প্রচেষ্টা চালানো হচ্ছে। এসব বাস্তবমুখী পরিকল্পনার মাধ্যমে ধীরে ধীরে হলেও কৃষির উন্নয়ন ঘটেছে। পোশাক শিল্পসহ বেশকিছু শিল্পের ব্যাপক প্রসার ও শিল্পায়ন ঘটেছে। বর্তমানে দেশে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি বিদ্যুৎ ও জ্বালানির সন্তোষজনক অবস্থা রয়েছে। সরকারি-বেসরকারি ক্ষেত্রে ডিজিটালাইজেশন তথা উন্নত তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অকল্পনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। গ্রামীণ অর্থনীতি বিকাশের সাথে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। ফলে জাতীয় অর্থনীতির ব্যাপক সম্প্রসারণ ঘটছে। ইতোমধ্যে বাংলাদেশ একটি দ্রুত উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃত হয়েছে। তাই আশা করা যায়, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর বাংলাদেশ ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণ…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর