প্রাকৃতিক পরিবেশের উল্লিখিত উপাদানসমূহ বাংলাদেশের অর্থনীতিকে কীভাবে প্রভাবিত করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: প্রাকৃতিক পরিবেশের উপাদানসমূহ— ভূপ্রকৃতি, নদনদী, জলবায়ু, মৃত্তিকা ইত্যাদি বাংলাদেশের অর্থনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করে। নিচে এর ব্যাখ্যা করা হলো- ভূপ্রকৃতি : ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে ভূপ্রকৃতির প্রভাবও অপরিসীম। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে রাস্তাঘাট ও রেলপথ নির্মাণ ব্যয়বহুল ও কষ্টকর, নদীগুলো খরস্রোতা বলে নাব্য নয়। সে কারণে পার্বত্য অঞ্চলে পরিবহন ব্যবস্থা খুবই অনুন্নত। ফলে ব্যবসায় বাণিজ্যের প্রসার ঘটেনি। অন্যদিকে সমভূমিতে রাস্তাঘাট নির্মাণ করা সহজ, নদীগুলো খরস্রোতা নয় বলে নৌ-চলাচলের পক্ষে যথেষ্ট উপযোগী বিধায় বাংলাদেশের ব্যবসায়-বাণিজ্য সমভূমিকেন্দ্রিক। এক্ষেত্রে সড়কপথ, রেলপথ, নৌপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । জলবায়ু : জলবায়ু দেশের ব্যবসায় বাণিজ্যের ওপর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে থাকে । জলবায়ুর পার্থক্যের দরুন দেশের বিভিন্ন অঞ্চলে নানা প্রকার ফসল উৎপন্ন হয়। এ কারণে দেশের কোনো অঞ্চল বা কোনো দেশ সব ধরনের দ্রব্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়। তাই প্রত্যেক অঞ্চল বা দেশ নিজ নিজ ঘাটতি পূরণের জন্য বাণিজ্য বা বৈদেশিক বাণিজ্যে লিপ্ত হয়। নদনদী : ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে, নদনদীর ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীপথে স্বল্প খরচে পণ্যদ্রব্য আমদানি ও রপ্তানি করা যায়। বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথে বেসরকারি খাতের প্রায় ৯৫ শতাংশ যাত্রী ও মালামাল পরিবাহিত হয়ে থাকে। মৃত্তিকা : মাটির গুণাবলির পার্থক্যের কারণে এক এক অঞ্চলে এক এক প্রকার ফসল উৎপাদিত হয়। বাংলাদেশের মাটিতে উন্নতমানের পাট প্রচুর পরিমাণে জন্মে বলে বৈদেশিক বাণিজ্যে পাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া বাঁশ, বেত ইত্যাদিও প্রচুর পরিমাণে জন্মে । ফলে এখানে তাঁত, কুটির ও মৃৎশিল্পের প্রসার ঘটেছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
প্রাকৃতিক পরিবেশের উল্লিখিত উপাদানসমূহ বাংলাদেশের অর্থনীতিকে কীভাবে…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর