বাংলাদেশ উন্নয়নশীল দেশ কিনা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: একটি দেশের অর্থনীতি যখন পরিকল্পিত উন্নয়ন পদক্ষেপের মাধ্যমে উন্নয়নের দিকে অগ্রসর হতে থাকে, তখন তাকে উন্নয়নশীল দেশ বলা হয়। উন্নয়নশীল দেশের জনগণের মাথাপিছু আয়, শিক্ষার হার, জীবনযাত্রার মান নিম্ন; কৃষির ওপর অত্যধিক নির্ভরশীল, শিল্পের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। দারিদ্র্যের হার বেশি কিন্তু এসব দেশের অর্থনীতি স্থাবর নয়। পরিকল্পিত উন্নয়ন পদক্ষেপের মাধ্যমে এসব দেশের জনগণের মাথাপিছু আয় বাড়ছে, শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে, জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। কৃষি ও শিল্পের উন্নয়ন হচ্ছে, দারিদ্র্যের হার কমছে, দেশের অর্থনীতি সামগ্রিকভাবে উন্নত হচ্ছে। বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান ক্রমাগত বাড়ছে। বাংলাদেশের অর্থনীতিকে বিশ্লেষণ করলেও একই চিত্র দেখা যায়। মাথাপিছু আয় গত দশ বছরে অন্তত দশগুণ বেড়ে ১৭৫২ ডলার হয়েছে। সাক্ষরতার হার বেড়ে প্রায় ৭১ ভাগ হয়েছে। স্বাধীনতা উত্তরকালে দারিদ্র্যের হার ৬৬ ভাগ থাকলেও বর্তমানে তা ২৪.৩ ভাগে নেমে এসেছে। শিল্পের উন্নয়ন হচ্ছে। কৃষি উৎপাদন ব্যবস্থা উন্নত হয়েছে। তবে দেশ এখনও উন্নত দেশের কাতারে চলে যেতে পারেনি। তাই বাংলাদেশকে উন্নয়নশীল দেশ বলাই সবচেয়ে যুক্তিযুক্ত।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশ উন্নয়নশীল দেশ কিনা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর