“অর্থনৈতিক অবকাঠামো একটি দেশের অর্থনীতির বুনিয়াদ”- তুমি কি আসাদ সাহেবের এই বক্তব্যের সাথে একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমি আসাদ সাহেবের বক্তব্যের সাথে পুরোপুরি একমত । অর্থনৈতিক কাঠামো বলতে এমন একটি গঠন বা আকৃতি বোঝায় যার ওপর ভিত্তি করে একটি দেশের অর্থনীতি পরিচালিত বা নিয়ন্ত্রিত হয়। একটি দেশের অর্থনৈতিক কাঠামো যত প্রশস্ত ও সুগঠিত হবে সে দেশের অর্থনৈতিক উন্নয়নও তত জোরদার হবে। আমরা বহির্বিশ্বে দৃষ্টি দিলে দেখব, অনেক উন্নত দেশ আজ উন্নত তাদের বিশেষ অর্থনৈতিক কাঠামোর জন্য) চীন, জাপান, যুক্তরাষ্ট্র, রাশিয়ার উন্নতির পিছনে তাদের অর্থনৈতিক কাঠামো বিশেষ ভূমিকা পালন করে। আবার বিশ্বে অনেক দেশ আছে যেমন জাম্বিয়া, জিম্বাবুয়ে, ঘানা ইত্যাদি দুর্বল দেশ কারণ তাদের অর্থনৈতিক কাঠামো দুর্বল প্রকৃতির। পূর্বে আমাদের অর্থনৈতিক কাঠামো ছিল এককেন্দ্রিক। তাই আমাদের অর্থনৈতিক উন্নয়ন ছিল অনেকটা স্থবির প্রকৃতির। তবে ধীরে ধীরে আমাদের অর্থনৈতিক কাঠামো পরিবর্তিত হয়ে প্রশস্ত হচ্ছে, যা আমাদের অর্থনৈতিক উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। কিছু আগেও আমরা অনুন্নত দেশ হিসেবে বিশ্ব দরবারে পরিচিত ছিলাম; কিন্তু বর্তমানে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত। শুধু উন্নয়নশীল দেশ নয়, রোল মডেল হিসেবে পরিচিত। তাই উপরিউক্ত আলোচনা শেষে বলতে পারি, অর্থনৈতিক অবকাঠামো একটি দেশের অর্থনীতির বুনিয়াদ । আমি এ বিষয়ে শিক্ষক আসাদ সাহেবের সাথে একমত।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
“অর্থনৈতিক অবকাঠামো একটি দেশের অর্থনীতির বুনিয়াদ”- তুমি কি আসাদ সা…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর