শেয়ারFacebookWhatsApp

বাংলাদেশে বিদ্যমান প্রাকৃতিক পরিবেশে' ভবিষ্যৎ অর্থনৈতিক বিকাশের সম্ভাবনা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: বাংলাদেশের অধিবাসীদের অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশের প্রভাব সর্বত্র লক্ষ করা যায়। সমতলভূমিতে ধান, পাট, গম, ভুট্টা, ইক্ষু উৎপাদিত হয়। সুন্দরবন পর্যটন শিল্পের জন্য বিখ্যাত। এছাড়া সুন্দরবন থেকে মধু, ছন, গোলপাতা সংগ্রহ করা হয়। বনের ওপর ভিত্তি করে নিউজপ্রিন্ট কারখানা, কাগজের কল, পাল্প এন্ড পেপার হাউজ গড়ে উঠেছে। এ বর্নভূমির বিভিন্ন সম্পদের ওপর ভিত্তি করে বাঁশ, বেত, দিয়াশলাই, ভেষজ ও রাসায়নিক শিল্প গড়ে উঠেছে। এছাড়া নদনদী, হাওড়-বাঁওড় ও খাল-বিলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। জলবায়ু এদেশের অধিবাসীদের জীবন-জীবিকা অর্জনের ওপর প্রভাব বিস্তার করে থাকে। গ্রীষ্ম ও বর্ষাকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি জলবায়ু এবং শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড প্রভাবিত হয়ে থাকে। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও উন্নত বীজ ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। বায়োটেকনোলজির মাধ্যমে কৃষি উৎপাদনের বৈচিত্র্য আসবে। পাটের জীবন রহস্য আবিষ্কার হওয়ার কারণে পাটের উৎপাদন ও বহুবিধ ব্যবহার সৃষ্টি হবে।

HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 2nd Paper · সৃজনশীল

বাংলাদেশে বিদ্যমান প্রাকৃতিক পরিবেশে' ভবিষ্যৎ অর্থনৈতিক বিকাশের সম্…

উদ্দীপক

বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত। এদেশের ভূখণ্ড উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব দিকে ক্রমশ ঢালু। পূর্বে সামান্য উঁচু ভূমি ছাড়া সমগ্র দেশের ভূমি সমভূমি। জলবায়ু মোটামুটি উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন। মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। এ জলবায়ুতে নানা রকম ফসল উৎপাদিত হয়। এর সাথে আধুনিক প্রযুক্তি প্রয়োগের ফলে সবজিসহ বিভিন্ন ফসল উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে যা দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি হচ্ছে।

Rajshahi · 2018

উত্তর

যে পারিপার্শ্বিক অবস্থা উন্নয়নের ধারাকে প্রভাবিত করে তাই পরিবেশ।

উত্তর

বাংলাদেশের অর্থনীতির প্রধান দুটি বৈশিষ্ট্য হলো— ১. কৃষির ওপর অধিক নির্ভরশীলতা : কৃষির ওপর অধিক নির্ভরশীলতা বাংলাদেশের অর্থনীতির একটি অন্যতম বৈশিষ্ট্য । দেশের মোট শ্রমশক্তির ৪৫.১ শতাংশ কৃষিকাজে নিয়োজিত । এছাড়া এদেশের শতকরা প্রায় ৭৫ জনই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। ২. অনুন্নত শিল্প : বাংলাদেশ শিল্পের ক্ষেত্রে অত্যন্ত অনগ্রসর। উদ্যোক্তার অভাব, মূলধনের অভাব, দক্ষ কারিগরের অভাব ইত্যাদি কারণে এখানে পর্যাপ্ত পরিমাণ শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। সুষ্ঠু শিল্পনীতির অভাবেও এখানে শিল্পোন্নয়নের তেমন বিকাশ ঘটেনি।

উত্তর

উদ্দীপকের আলোকে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের প্রকৃতি ব্যাখ্যা করা হলো- ১. ভূপ্রকৃতি : ভূগঠনের ওপর নির্ভর করে ভূপ্রকৃতি। বাংলাদেশ একটি বিস্তীর্ণ সমভূমির দেশ। তবে এ দেশের পূর্ব ও উত্তরাঞ্চলে সীমিত পাহাড়ি উচ্চভূমি বিদ্যমান। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে টারশিয়ারি যুগের পাহাড় দেখা যায়। ২. নদনদী : বাংলাদেশ নদীমাতৃক দেশ। অসংখ্য নদনদী তাদের শাখা দ্বারা জালের মতো ঘিরে রেখেছে এ দেশ। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী বাংলাদেশের বড় বড় নদনদী। তাছাড়া উপনদী ও শাখানদী বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ৩. জলবায়ু : বাংলাদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ। মৌসুমি বায়ুর প্রভাবে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। এ দেশের বার্ষিক গড় তাপমাত্রা ২৪.৪° সে. থেকে ২৬.৭° সে. পর্যন্ত। ৪. বনভূমি : একটি দেশের অর্থনীতিতে বনজ সম্পদ প্রয়োজনীয় পরিমাণ থাকা আবশ্যক। কোনো দেশের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য ২৫% বনভূমি থাকা আবশ্যক হলেও বাংলাদেশে মাত্র ১৭.০৮% বনভূমি রয়েছে। ৫. মৃত্তিকা : শিলা ক্ষয় ও জৈব পদার্থের মিশ্রণে মৃত্তিকার সৃষ্টি হয়। মৃত্তিকা গবেষণা প্রতিষ্ঠান (SRDI)-এর শ্রেণিকৃত ৫০০ শ্রেণির মাটির মধ্যে বাংলাদেশে পলিমাটি বেশি। ৬. খনিজ সম্পদ : ১৯৫১ সালে খনিজ সম্পদ আবিষ্কার দিয়ে বাংলাদেশ খনিজ যুগে পদার্পণ করে। প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, কয়লা, পিট সম্পদ, চুনাপাথর, চীনামাটি, কঠিন শিলা বাংলাদেশের প্রধান প্রধান খনিজ সম্পদ। ৭. প্রাণিজ সম্পদ : প্রাণিজ সম্পদ মূলত মৎস্য সম্পদ ও পশুসম্পদকে নির্দেশ করে। এ দেশের নিজস্ব তটরেখাসহ জলসীমায় প্রচুর সামুদ্রিক মৎস্য এবং নদী, খাল, বিল, পুকুর ও হাওর-বাঁওড়ে প্রচুর পরিমাণে মিঠা পানির মৎস্য পাওয়া যায়। অন্যদিকে পশুসম্পদের মধ্যে উল্লেখযোগ্য গরু, মহিষ, হাঁস, মুরগি, বাঘ, হরিণ, বানর, সরীসৃপ ও বিভিন্ন ধরনের পাখি।

উত্তর

বাংলাদেশের অধিবাসীদের অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশের প্রভাব সর্বত্র লক্ষ করা যায়। সমতলভূমিতে ধান, পাট, গম, ভুট্টা, ইক্ষু উৎপাদিত হয়। সুন্দরবন পর্যটন শিল্পের জন্য বিখ্যাত। এছাড়া সুন্দরবন থেকে মধু, ছন, গোলপাতা সংগ্রহ করা হয়। বনের ওপর ভিত্তি করে নিউজপ্রিন্ট কারখানা, কাগজের কল, পাল্প এন্ড পেপার হাউজ গড়ে উঠেছে। এ বর্নভূমির বিভিন্ন সম্পদের ওপর ভিত্তি করে বাঁশ, বেত, দিয়াশলাই, ভেষজ ও রাসায়নিক শিল্প গড়ে উঠেছে। এছাড়া নদনদী, হাওড়-বাঁওড় ও খাল-বিলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। জলবায়ু এদেশের অধিবাসীদের জীবন-জীবিকা অর্জনের ওপর প্রভাব বিস্তার করে থাকে। গ্রীষ্ম ও বর্ষাকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি জলবায়ু এবং শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড প্রভাবিত হয়ে থাকে। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও উন্নত বীজ ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। বায়োটেকনোলজির মাধ্যমে কৃষি উৎপাদনের বৈচিত্র্য আসবে। পাটের জীবন রহস্য আবিষ্কার হওয়ার কারণে পাটের উৎপাদন ও বহুবিধ ব্যবহার সৃষ্টি হবে।
HSCEconomics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে তোমার মতামত দাও।

বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।

অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রাকৃতিক পরিবেশ কী?

প্রাকৃতিক পরিবেশ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন পরিকল্পনায় সম্মিলিত সিদ্ধান্ত প্রাধান্য পায়?

Dinajpur · 2017

  • নির্দেশকমূলক
  • কেন্দ্রীয়
  • বিক্রেন্দ্রীয়
  • প্ররোচিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে-
i. কৃষি ঋণ বিতরণ
ii. কৃষি উপকরণ বিতরণ
iii. শস্য বহুমুখীকরণনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোনটি রাজস্ব বহির্ভূত আয়?

Dinajpur · 2017

  • মূল্য সংযোজন কর (মূসক)
  • সরকারি ঋণ
  • আয়কর
  • আবগারি শুল্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জনসংখ্যা নিয়ন্ত্রণে ম্যালথাস কয়টি প্রতিরোধমূলক ব্যবস্থার কথা উল্লেখ করেন?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ফ্লাইওভার নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?

Dinajpur · 2017

  • হাইটেক
  • সংরক্ষিত
  • নিয়ন্ত্রিত
  • অগ্রাধিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিশ্বায়নের ফলে যে সব সুযোগের সৃষ্টি হয় তা হলো-
i. জীবনযাত্রার মান উন্নয়ন
ii. অধিক বাণিজ্য
iii. অধিক কর্মসংস্থান নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার?

Dinajpur · 2017

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলাদেশের মোট সীমানা কত কিলোমিটার?

Dinajpur · 2017

  • ৩৭১৫
  • ৪৭১৫
  • ৫৭১৭
  • ৬৭১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।প্রাকৃতিক পরিবেশ কী?কোন পরিকল্পনায় সম্মিলিত সিদ্ধান্ত প্রাধান্য পায়?বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে-i. কৃষি ঋণ বিতরণii. কৃষি উপকরকোনটি রাজস্ব বহির্ভূত আয়?জনসংখ্যা নিয়ন্ত্রণে ম্যালথাস কয়টি প্রতিরোধমূলক ব্যবস্থার কথা উল্লেখ করেন?ফ্লাইওভার নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?বিশ্বায়নের ফলে যে সব সুযোগের সৃষ্টি হয় তা হলো-i. জীবনযাত্রার মান উন্নয়নii. অধিক উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার?বাংলাদেশের মোট সীমানা কত কিলোমিটার?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।