উদ্দীপকে কোন দেশের অর্থনীতির চিত্র তুলে ধরা হয়েছে? এর বৈশিষ্ট্যগুলো লেখ।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের অর্থনীতির চিত্র তুলে ধরা হয়েছে। কেননা উদ্দীপকের দেশটির যেসমস্ত বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে তার সাথে বাংলাদেশের মিল রয়েছে। নিচে বাংলাদেশের বৈশিষ্ট্য দেওয়া হলো- ১. অপ্রসারিত শিল্পখাত : বাংলাদেশের শিল্পখাত প্রসারিত ও উন্নত নয়। জিডিপিতে ম্যানুফ্যাকচারিং শিল্পের অবদান পূর্বের তুলনায় অল্প বৃদ্ধি পেয়ে বর্তমানে তা ১৯.৫৪ শতাংশ এবং মোট শ্রমশক্তির প্রায় ১৭.৬৫% শিল্পখাতে নিয়োজিত। তবে অতি সম্প্রতি দেশে শ্রমনিবিড় মাঝারি ও ছোট শিল্পের উন্নয়নে গুরুত্ব আরোপ করা হয়েছে । ২. জনসংখ্যাধিক্য : জনসংখ্যার আধিক্য এদেশের একটি সমস্যা। দেশের ছোট আয়তন ও স্বল্প সম্পদের তুলনায় বিশাল আকারের জনসংখ্যা সম্পদের উৎপাদনশীল খাতে ব্যবহারে বাধা সৃষ্টি করে। তবে জনসংখ্যার বর্তমান আয়তন বেশি হলেও জনসংখ্যা বৃদ্ধির হার কমে আসছে। ৩. স্বল্প মাথাপিছু আয় ও জীবনযাত্রার নিম্নমান : এদেশের বার্ষিক গড় মাথাপিছু আয় ১৬০২ মার্কিন ডলার। কিন্তু দেশের অধিকাংশ মানুষের মাথাপিছু আয় এ গড় আয়ের অনেক কম। স্বল্প আয়ের জন্য অধিকাংশ মানুষের জীবনযাত্রার মান নীচু। ৪. আর্থসামাজিক অবকাঠামোর উন্নয়ন : বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ, আর্থিক প্রতিষ্ঠান, শক্তি সম্পদ, জনস্বাস্থ্য, প্রশিক্ষণ ইত্যাদি অবকাঠামোগত ক্ষেত্রে উন্নয়নের প্রচেষ্টা ত্বরান্বিত করা হয়েছে। ৫ অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন : স্বাধীনতার অব্যবহিত পরে এদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কিন্তু ১৮৭৫ পরবর্তী সময়ে থেকে বিশ্ব অর্থনীতির সাথে সম্পর্ক উন্নয়নের স্বার্থে বাংলাদেশে ধীরে ধীরে মুক্ত বাজার অর্থনৈতিক ব্যবস্থা চালু হয়। বর্তমানে বাংলাদেশের অর্থনীতি বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার অংশীদার।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন দেশের অর্থনীতির চিত্র তুলে ধরা হয়েছে? এর বৈশিষ্ট্যগুল…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর