দেশটির অর্থনীতি সম্ভাবনাময়- তুমি কি এ ধারণার সাথে, একমত? উদ্দীপকের আলোকে তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: বাংলাদেশের অর্থনীতি সম্ভাবনাময়। হ্যাঁ, আমি এ ধারণার সাথে একমত। কেননা বর্তমান সরকার দীর্ঘমেয়াদি উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। রূপকল্প ২০১০-এর আওতায় বর্তমান সরকার ২০১০-২০২১ সাল মেয়াদি একটি প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণ করেছে। প্রেক্ষিতে পরিকল্পনার মূল লক্ষ্য হলো টেকসই উন্নয়ন। দারিদ্র্য বিমোচন, মানবসম্পদ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, পর্যাপ্ত অবকাঠামো সুবিধা সহজলভ্য করা এবং পরিবেশ বান্ধব উন্নয়ন প্রক্রিয়া অনুসরণ করা। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম জোরদারকরণের উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও কৃষিখাতে উচ্চ প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে উৎপাদন নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করতে সক্ষম হয়েছে। দারিদ্র্যের হার ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। খাদ্য নিরাপত্তা ব্যবস্থার উন্নতি ঘটছে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটেছে। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি সন্তোষজনক পর্যায়ে রয়েছে। একই সাথে রেমিটেন্স প্রবাহের উচ্চ প্রবৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ যথেষ্ট সম্ভাবনাময়। যদি দেশে এ ধারাবাহিকতা বজায় থাকে তাহলে আগামী ২০২১ সাল নাগাদ বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে উন্নীত হবে বলে আশা করা যায়। সুতরাং দেখা যায়, বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট সম্ভাবনাময়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
দেশটির অর্থনীতি সম্ভাবনাময়- তুমি কি এ ধারণার সাথে, একমত? উদ্দীপকের…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর