বাংলাদেশের অর্থনীতি এখন কৃষিনির্ভর নয়।'- উদ্দীপকের ভিত্তিতে বক্তব্যটির যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: বাংলাদেশের অর্থনীতি এখন ক্রমোন্নতির দিকে। এদেশের প্রধান অর্থনৈতিক খাত কৃষি হলেও GDP-তে এর অবদান দিন দিন কমছে এবং শিল্প ও সেবা খাতের অবদান বাড়ছে। অন্যান্য উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশের অর্থনীতি কৃষিনির্ভর। এদেশের অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভর করে। তবে, বর্তমানে শিক্ষা ও প্রযুক্তি জ্ঞানের বিকাশ ও অর্থনৈতিক অবকাঠামোর উন্নয়নের ফলে GDP-তে শিল্প ও সেবা খাতের অবদান বৃদ্ধি পেয়েছে। উদ্দীপকে লক্ষ করা যায়, ১৯৯০-৯১ অর্থবছরে বাংলাদেশের GDP-তে কৃষির অবদান ছিল ২৯.২৩%। কিন্তু, ২০০০-০১ এবং ২০১৩-১৪ অর্থবছরে তা কমে যথাক্রমে ২৫.০৩% এবং ১৬.৫০% হয়। অন্যদিকে, শিল্পের অবদান, ক্রমান্বয়ে বাড়তে থাকে। যেমন- ১৯৯০-৯১, ২০০০- ০১ এবং ২০১৩-১৪ অর্থবছরের GDP-তে শিল্পের অবদান যথাক্রমে ২১.০৪%, ২৬.২০% এবং ২৯.৫৫% ছিল। একই চিত্র সেবা খাতেও লক্ষ করা যায়। যদিও ১৯৯০-৯১ অর্থবছরের তুলনায় ২০০০-০১ অর্থবছরে GDP-তে সেবা খাতের অবদান কিছুটা কম ছিল। তবে, ২০১৩-১৪ অর্থবছরে এ খাতের অবদান বেড়ে ৫৩.৯৫% হয়। বাংলাদেশ উন্নত দেশের মতো অর্থনৈতিক উন্নয়নে তথা GDP-তে শিল্প ও সেবা খাতের অবদান বাড়িয়েছে। অর্থাৎ, কৃষির ওপর নির্ভরতা কমিয়ে শিল্প ও সেবা খাতের ওপর নির্ভরতা বাড়ানো হচ্ছে। তাই বলা যায়, বাংলাদেশের অর্থনীতি এখন কৃষিনির্ভর নয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের অর্থনীতি এখন কৃষিনির্ভর নয়।'- উদ্দীপকের ভিত্তিতে বক্তব্য…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর