উদ্দীপকে উল্লিখিত কারণসমূহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাকে কীভাবে বাধাগ্রস্ত করছে?
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঔপনিবেশিক শাসন-শোষণ, মূলধনের স্বল্পতা, বেকারত্ব, শ্রমিকের অদক্ষতা, জনসংখ্যার আধিক্য ইত্যাদি কারণসমূহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করছে। ইংরেজরা প্রায় ২০০ বছর শাসন করেছে। যার ফলে আমরা এর প্রভাব আজও কাটিয়ে উঠতে পারেনি। এদেশের স্বাধীনতা উত্তরকালে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনর্গঠনের জন্য মূলধনের স্বল্পতা প্রধান সমস্যা ছিল। তাছাড়া অর্থনৈতিক উন্নয়নের জন্য যে দক্ষ শ্রমশক্তি দরকার তা আমাদের ছিল না। তাছাড়া বাংলাদেশে সম্পদের তুলনায় জনসংখ্যা ছিল অধিক। ফলে অর্থনৈতিক অগ্রগতিতে উন্নয়নের জন্য সুষ্ঠু ও সঠিক পরিকল্পনা গ্রহণ করা হলেও তা বাস্তবায়ন করা সহজ ছিল না। তাই অর্থনৈতিক উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করছে। তাই বলা যায়, অর্থনৈতিক উন্নয়নের ধারাকে মূলধনের অভাব, সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন, জনসংখ্যার আধিক্য ব্যাপকভাবে বাধাগ্রস্ত করছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কারণসমূহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাকে কীভ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর