উদ্দীপকের আলোকে অর্থনীতির সম্ভাবনাময় ক্ষেত্রগুলোকে চিহ্নিত কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে। উদ্দীপকে বাংলাদেশের রাজধানী ঢাকা ঘেঁষে কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকায় রয়েছে ছোট-বড় প্রায় দুই হাজার কারখানা। যেগুলোতে রয়েছে কয়েক কোটি টাকার বিনিয়োগ। ওই সকল স্থানে ফ্লাস্ক থেকে শুরু করে গাড়ি কিংবা বিশ্বখ্যাত আইফোনের দেশীয় ব্র্যান্ড তৈরি হয়। যেগুলো প্রস্তুত করে অক্ষরজ্ঞানহীন বা স্বল্পশিক্ষিত যুবকেরা। শুধু এগুলোয় নয়, তারা পৃথিবীর যেকোনো দেশের পণ্য বা যন্ত্রাংশ একবার দেখলেই বানিয়ে দিতে পারে। গুণে মানে এ পণ্যগুলো বিদেশি পণ্যকেও হার মানায়। বাংলাদেশে এমন হাজারো কারখানা রয়েছে, যেগুলো এমন হাজারো গুণের অধিকারী। কিন্তু এমন গুণসম্পন্ন হওয়া সত্ত্বেও এ সকল কারখানা রয়েছে অনাদর-অবহেলায়। শুধু এমন যন্ত্রের কারখানায় নয়, এমন আরও অনেক শিল্পের কর্তৃপক্ষ যদি যথাযথ নজর প্রদান করে এ বিষয়গুলো গুরুত্ব সহকারে তদারকি করে তবে বাংলাদেশের অর্থনীতিতে এগুলো যথেষ্ট প্রভাব রাখতে সক্ষম হবে। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিত বলা যায়, উদ্দীপকের উল্লিখিত ক্ষেত্রটির যথোপযুক্ত তদারকি সম্ভব হলে ওই খাতগুলো বাংলাদেশের অর্থনীতির জন্য বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিবে বলে আমি মনে করি।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে অর্থনীতির সম্ভাবনাময় ক্ষেত্রগুলোকে চিহ্নিত কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর