"এসব জিঞ্জিরা হয়ে উঠতে পারে বাংলাদেশের চীন-জাপান, যা বদলে দিতে পারে দেশের অর্থনীতি"- বৈশ্বিক পরিপ্রেক্ষিতে বক্তব্যটির যথার্থতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: বর্তমান যুগ বিশ্বায়নের যুগ। বিশ্বায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা অধিক জনগণের মধ্যে অবাধ পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া দ্বারা মূলধন বাজারের সমন্বয়ে পণ্য ও সেবার অবাধ লেনদেনকে বোঝায়। এর ফলে পৃথিবীব্যাপী অধিক বাজার, অধিক ব্যবসায় এবং অধিক অর্থনীতির মধ্যে প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ ঘটে। ইউরোপীয় ইউনিয়ন এ প্রসঙ্গে বলে, বিশ্বায়ন প্রকৃতপক্ষে বিশ্বব্যাপী বিভিন্ন দেশ ও জাতিসমূহের আত্মনির্ভরশীলতা বোঝায়। বৈশ্বিক ক্রিয়া-প্রতিক্রিয়ার ফলে যেসব সুযোগ সৃষ্টি হতে পারে, তা হলো- বিনিয়োগ বৃদ্ধি, অধিক কর্মসংস্থান, অধিক উৎপাদন, মাথাপিছু আয় বৃদ্ধি, জীবনের মানোন্নয়ন, সামাজিক অবস্থার উন্নয়ন, নতুন প্রযুক্তির উদ্ভব, জনশক্তি, মানবসম্পদ উন্নয়ন, শিল্পায়ন ও নির্ভরযোগ্য উন্নয়ন, পরিবেশ সুরক্ষা। আর এখানে বৈশ্বিক পরিপ্রেক্ষিতে জিঞ্জিরা হয়ে উঠতে পারে বাংলাদেশের চীন-জাপান, যা বদলে দিতে পারে দেশের অর্থনীতি। বৈশ্বিক অবস্থার প্রভাবে একটি দেশ বা জাতির যে-কোনো ধরনের পরিবর্তন একটি সময় সাপেক্ষ মাত্র। কেননা বৈশ্বিক অবস্থার মধ্যে সব ধরনের পরিবর্তনের অবস্থা লক্ষ্য করা যায়। পরিশেষে বৈশ্বিক পরিপ্রেক্ষিতে বলা যায়, "এসব জিঞ্জিরা হয়ে উঠতে পারে বাংলাদেশের চীন-জাপান, যা বদলে দিতে পারে দেশের অর্থনীতি।" কথাটি যথার্থ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
"এসব জিঞ্জিরা হয়ে উঠতে পারে বাংলাদেশের চীন-জাপান, যা বদলে দিতে পারে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর