উদ্দীপকে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের যে দিকটির ওপর আলোকপাত করা হয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আলোকে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের বনজ সম্পদের দিকটি আলোকপাত করা হয়েছে। বনজ সম্পদ যেকোনো দেশের বাণিজ্যিক উন্নতিতে সহায়তা করে থাকে। বনজ সম্পদের মাধ্যমে দেশের সার্বিক জলবায়ুর পরিমাণের মধ্যে ভারসাম্য বজায় থাকে। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় যেমন- বন্যা, জলোচ্ছ্বাস ইত্যাদি ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এছাড়া পরিবেশসম্মতভাবে আসবাবপত্রসহ আর বিভিন্ন কাজে বনজ সম্পদের ভূমিকা ব্যাপক। মানুষের সুস্থতার জন্য ঔষধি ফলদ ও বনজ বিভিন্ন গাছ ব্যাপক ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশে যে পরিমাণ বনজ সম্পদ প্রয়োজন বাস্তবে তার তুলনায় সম্পদ অনেক কম রয়েছে। বাংলাদেশের প্রয়োজন ২৫% বনভূমি, সেই হিসেবে এখানে রয়েছে মাত্র ১৭.৬২%। যা খুবই নগণ্য তাই অবশ্যই পরিবেশ ও জীব জাতির প্রয়োজনে বনজ সম্পদের উন্নয়নে সবাইকে এগিয়ে আসা প্রয়োজন। উদ্দীপকে সুন্দরবন, মধুপুর ও ভাওয়ালের গড় ইত্যাদিসহ বিভিন্ন বনাঞ্চলের উল্লেখ আছে যা প্রাকৃতিক পরিবেশের বনজ সম্পদকে নির্দেশ করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের যে দিকটির ওপর আলোকপাত করা হয়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর