ভূনিম্নস্থ প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিয়ে আমরা আশাবাদী- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: ভূনিম্নস্থ প্রাকৃতিক সম্পদের তথা খণিজ সম্পদের সুষ্ঠু ব্যবহার নিয়ে আমরা আশাবাদী। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এ দেশের অধিকাংশ লোক এখনও প্রকৃত শিক্ষার আলো দ্বারা আলোকিত হতে পারেনি। যার কারণে উন্নত প্রযুক্তি এখনও আমাদের কাছে পৌঁছাতে অনেক দেরি হয়। তাইতো ভূনিম্নস্থ প্রাকৃতিক সম্পদের ব্যবহার আমরা এখনও সঠিকভাবে করতে পারিনি। কিন্তু পৃথিবীর অনেক দেশ রয়েছে তাদের মূল অর্থনৈতিক মানদণ্ড তৈরি হয় খনিজ সম্পদের মাধ্যমে। তারা তাদের এই সম্পদ উত্তোলন এবং রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। এক্ষেত্রে বাংলাদেশের বর্তমানে যে সকল প্রাকৃতিক সম্পদ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রাকৃতিক গ্যাস, কয়লা, কঠিন শিলা, খনিজ বালু, ধাতব খনিজ, সাদামাটি ও সিলিকা বালু। এছাড়া সাধারণত পাথর, চুনাপাথর এবং খনিজ তেল রয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, দেশের ভূনিম্নস্থ প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। আর এ সম্পদ ব্যবহার নিয়ে আমরা আশাবাদী। অতএব বলা যায় যে, উল্লিখিত দ্রব্যসমূহের সঠিকরূপে ব্যবহার নিশ্চিত করতে পারলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসাবে পরিণত হতে পারবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
ভূনিম্নস্থ প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিয়ে আমরা আশাবাদী- উদ্দ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর