উদ্দীপকে X দেশের অর্থনীতির সাথে বাংলাদেশের অর্থনীতির তুলনামূলক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে X দেশের অর্থনীতি উন্নীত অর্থনীতি। অন্যদিকে, বাংলাদেশের অর্থনীতি উন্নয়নশীল অর্থনীতি। নিচে X দেশের অর্থনীতির সাথে বাংলাদেশের তথা উন্নত দেশের অর্থনীতির সাথে উন্নয়নশীল দেশের অর্থনীতির তুলনামূলক ব্যাখ্যা করা হলো- অর্থনৈতিক উন্নয়ন ঘটছে এবং এ উন্নয়ন দীর্ঘমেয়াদে অব্যাহত আছে- এমন দেশকে বলা হয় উন্নত দেশ। আর যেসব দেশের মাথাপিছু প্রকৃত আয় উন্নত দেশের তুলনায় কম কিন্তু উন্নয়নের সূচকগুলোর ইতিবাচক পরিবর্তন ঘটছে তাকে বলা হয় উন্নয়নশীল দেশ। উন্নত দেশে ভূমি ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার হলেও উন্নয়নশীল দেশে এর অপূর্ণ ব্যবহার হয়। উন্নত দেশে মূলধনের যোগান পর্যাপ্ত হলেও উন্নয়নশীল দেশে তা পর্যাপ্ত নয়। উন্নত দেশে দক্ষ জনশক্তি থাকলেও উন্নয়নশীল দেশে এর অভাব রয়েছে। উন্নত দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করলেও উন্নয়নশীল দেশে এর অভাব পরিলক্ষিত হয়। উন্নত দেশ স্বয়ংসম্পূর্ণ হলেও উন্নয়নশীল দেশকে বৈদেশিক সাহায্যের ওপর নির্ভর করতে হয়। উদ্দীপকে X দেশে দেখা যায়, জনগণের মাথাপিছু আয় অনেক বেশি, জীবনযাত্রার মান উন্নত ও তাদের অর্থনীতি শিল্পনির্ভর এসবই উন্নত দেশের অর্থনীতিকে নির্দেশ করে। অন্যদিকে, বাংলাদেশে কৃষিনির্ভর অর্থনীতি, শিল্পে ক্রমঅগ্রসরতা, মাথাপিছু আয় 'বর্ধমান এসবই উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে X দেশের অর্থনীতির সাথে বাংলাদেশের অর্থনীতির তুলনামূলক ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর