বাংলাদেশকে X দেশের অর্থনীতির পর্যায়ে উন্নতি করা কি সম্ভব? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে X দেশের অর্থনীতি উন্নীত অর্থনীতি। হ্যাঁ, বাংলাদেশকে 'X [গণিত] দেশের অর্থনীতির পর্যায়ে উন্নতি করা সম্ভব। 'একটি দেশের অর্থনীতি যখন পরিকল্পিত উন্নয়ন পদক্ষেপের মাধ্যমে উন্নয়নের দিকে অগ্রসর হতে থাকে তখন তাকে উন্নয়নশীল দেশ বলা হয়। উন্নয়নশীল দেশের জনগণের মাথাপিছু আয়, শিক্ষার হার, জীবনযাত্রার নিম্নমান, কৃষির ওপর অত্যধিক নির্ভরশীল শিল্পের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। পরিকল্পিত উন্নয়ন পরিকল্পনা পদক্ষেপের মাধ্যমে এসব দেশের জনগণের মাথাপিছু আয় বেড়েছে, শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে, জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। কৃষি ও শিল্পের উন্নয়ন হচ্ছে, দারিদ্র্যের হার কমছে। দেশের অর্থনীতি সামগ্রিকভাবে উন্নত হচ্ছে। বাংলাদেশের অর্থনীতিকে বিশ্লেষণ করলেও একই চিত্র দেখা যায়। এদেশের মানুষের জীবনযাত্রার মান ক্রমাগত বাড়ছে। মাথাপিছু আয় গত দশ বছরে অন্তত দশগুণ বেড়ে ২৭৮৪ ডলার হয়েছে। সাক্ষরতার হার বেড়ে প্রায় ৭৭.৯ ভাগ হয়েছে। স্বাধীনতা-উত্তরকালে দারিদ্র্যের হার ৬৫ ভাগ থাকলেও বর্তমানে তা ১৮.১৭ ভাগে নেমে এসেছে। শিল্পের উন্নয়ন হচ্ছে। কৃষি উৎপাদন ব্যবস্থা উন্নত হয়েছে। স্বাস্থ্যসেবা, ব্যাংকিং প্রভৃতির উন্নয়ন হচ্ছে। এছাড়া বাংলাদেশ সরকার, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, 'এসডিজি, দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১, ডেল্টা পরিকল্পনা-২১০০ এবং সুনীল অর্থনীতি কৌশলসমূহ বাস্তবায়নে কাজ করছে। তবে এখনো দেশ উন্নত দেশের কাতারে যেতে পারেনি কিন্তু এমনভাবে চলতে থাকলে একদিন উন্নত দেশের কাতারে পৌঁছে যাবে। উপরের উন্নয়নের বিষয়গুলো পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশকে উন্নত করা সম্ভব।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশকে X দেশের অর্থনীতির পর্যায়ে উন্নতি করা কি সম্ভব? তোমার মতা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর