২০৪১ সালে উদ্দীপকে বর্ণিত দেশটির উন্নত দেশে পরিণত হওয়ার সম্ভাবনা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত দেশটি হলো বাংলাদেশ। ২০৪১ সালে দেশটির উন্নত দেশে পরিণত হবার সম্ভাবনা বিশ্লেষণ করা হলো- বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ ঘটেছে। জাতিসংঘ ১৫ মার্চ ২০১৯ সালে এ ঘোষণা দেয়। উন্নয়নশীল দেশের জন্য মাথাপিছু আয় দরকার ১২৩০ মার্কিন ডলার সেখানে বাংলাদেশের রয়েছে ২,৭২৩ মার্কিন ডলার। মানবসম্পদ সূচকে ৬৬ প্রয়োজন হলেও বাংলাদেশের রয়েছে ৭২.৯। যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে ৫০ বছরেরও কম সময়ে আজকের এই উত্তরণের সরকারের রূপকল্প- - ২০২১ বাস্তবায়ন একটি বড় অর্জন। দীর্ঘমেয়াদি পরিকল্পনা, এমডিজি অর্জন, এসডিজি বাস্তবায়নসহ শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গ সমতা, গড় আয় বৃদ্ধি, রপ্তানিমুখী শিল্পায়ন, ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, পোশাক শিল্প দ্রুত উন্নতি। এছাড়া অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-৪১ 'ডেল্টা পরিকল্পনা ২১০০' এবং সুনীল অর্থনীতি কৌশলসমূহ বাস্তবায়নে সরকার কাজ করছে। এসকল বিষয়ের ওপর ভিত্তি করে বলা যায়, আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের উন্নত দেশ হবার সম্ভাবনা আছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
২০৪১ সালে উদ্দীপকে বর্ণিত দেশটির উন্নত দেশে পরিণত হওয়ার সম্ভাবনা বি…
উদ্দীপক
উত্তর
উত্তর