উদ্দীপকের ভিত্তিতে শস্য উৎপাদনের গতিধারা লেখচিত্রের মাধ্যমে নিচে ব্যাখ্যা করা হলো-
উদ্দীপকের খাদ্যশস্য উৎপাদন কৃষির অন্যতম প্রধান উপখাত, শস্য উৎপাদনের অন্তর্ভুক্ত। বাংলাদেশের কৃষিতে দুই ধরনের শস্য উৎপাদিত হয়। যথা- খাদ্যশস্য ও অর্থকরী ফসল, খাদ্যশস্যের মধ্যে ধান, গম, আলু উল্লেখযোগ্য এবং অর্থকরী ফসলের মধ্যে পাট, চা, রাবার উল্লেখযোগ্য।
চিত্রে ভূমি অক্ষে অর্থবছর এবং লম্ব অক্ষে খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ নির্দেশিত। চিত্রে ১৯৮০-৮১ খাদ্য শস্য উৎপাদনের পরিমাণ ১.৫০ কোটি মেট্রিক টন, যা ২০০৪-০৫ অর্থবছরে বৃদ্ধি পেয়ে ২.৬৫ কোটি মেট্রিক টন এবং ২০১৮-১৯ অর্থবছরে ৪.২১ মেট্রিক টন হয়। অর্থাৎ সময়ের পরিবর্তনে বাংলাদেশের খাদ্যশস্যের উৎপাদন বেড়েছে।