উদ্দীপকে উল্লিখিত রাকিবের খামার হলো জীবননির্বাহী খামার এবং তুহিনের খামার হলো বাণিজ্যিক খামার।
যে জমি জীবননির্বাহের উদ্দেশ্যে চাষাবাদ করা হয় তাকে জীবননির্বাহী খামার বলে। এ ধরনের খামার সাধারণত ছোট হয় এবং জীবননির্বাহের উদ্দেশ্যে ফসল উৎপাদন করা হয়। অন্যদিকে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে খামারে চাষাবাদ করা হয় তা বাণিজ্যিক খামার। এ ধরনের খামারের
আয়তন বৃহৎ হয় ।
উদ্দীপকে রাকিব ও তুহিন একই গ্রামের কৃষক। রাকিবের ছোট আয়তনের জমিতে চাষাবাদ করেন। তার জমির উৎপাদিত ফসল দ্বারা তার পরিবার কোনোরকম জীবিকানির্বাহ করতে পারেন। অর্থাৎ তার খামার হলো জীবননির্বাহী খামার। অন্যদিকে, তুহিন তার জমিতে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে অধিক ফসল উৎপাদন করে অধিক মুনাফা অর্জন করেন। অর্থাৎ তুহিনের খামারটি বাণিজ্যিক খামার। উভয় খামারের মধ্যে কিছু পার্থক্য বিদ্যমান রয়েছে।
জীবননির্বাহী খামার মূলত পারিবারিকভাবে পরিচালিত হয়। অপরদিকে, বাণিজ্যিক খামারের পরিচালনা একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে থেকে পরিচালিত হয়। জীবননির্বাহী খামারে সনাতন পদ্ধতিতে উৎপাদনকার্য পরিচালিত হয়। পক্ষান্তরে, বাণিজ্যিক খামারে আধুনিক কলাকৌশল ব্যবহৃত হয়। তাছাড়া জীবননির্বাহী খামার আয়তনে ক্ষুদ্র হয়। কিন্তু বাণিজ্যিক খামার আয়তনে বৃহৎ হয়। এছাড়া জীবননির্বাহী খামারে কম উৎপাদন, কম উদ্বৃত্ত এবং কম মুনাফা সৃষ্টি হয়। অন্যদিকে, বাণিজ্যিক খামারে অধিক উৎপাদন, অধিক উদ্বৃত্ত এবং অধিক মুনাফা সৃষ্টি হয়। অতএব বলা যায়, উদ্দীপকের রাকিব ও তুহিনের খামারের মধ্যে যথেষ্ট ভিন্নতা রয়েছে ।