করিম মিয়ার সমস্যা সমাধানে উপায় হলঃ সুষ্ঠু বিপণন ব্যবস্থা, নিচে তা ব্যাখ্যা দেওয়া হলো -
কৃষিপণ্যের বিপণন ব্যবস্থা হল একটি অর্থনৈতিক প্রক্রিয়া, যেখানে পরিবহন, গুদামজাতকরণ, বণ্টন, বিক্রয় ইত্যাদির মাধ্যমে উৎপাদিত পণ্য ভোক্তাদের নিকট পৌঁছানো হয়, এটি মূলত কৃষিপণ্যের ক্রয়-বিক্রয় বা বাজারজাতকরণ ব্যবস্থাকে বোঝায়।
উদ্দীপকের করিম মিয়া তিস্তা নদীর চরে তার জমিতে শাক-সবজি চাষ করেন। আর জমির উর্বরতার ফলস্বরূপ তার জমিতে ব্যাপক শাক-সবজি উৎপন্ন হয়। কিন্তু দারিদ্রতা, সংরক্ষণ ব্যবস্থার অপর্যাপ্ততা, অবকাঠামোগত অনুন্নয়ন, যেমন রাস্তাঘাট, পরিবহন ব্যবস্থা ভালো না হওয়া ইত্যাদির কারণে সে কম দামে এসব পণ্য দালালের কাছে বিক্রি করে দিতে বাধ্য হয়। অর্থাৎ তিনি বিপণন ব্যবস্থার সমস্যার সম্মুখীন। এসব সমস্যা দূরীকরণে যেসব পদক্ষেপ গ্রহণ করা উচিৎ-
১) গুদামজাতকরণের ব্যবস্থা রাখতে হবে কারণ শাক-সবজি পচনশীল পণ্য, সংরক্ষণ করে না রাখলে এগুলো পঁচে নষ্ট হয়ে যায়, এজন্য হিমাগার স্থাপন করা উচিত।
২) অবকাঠামোগত উন্নয়ন এর দিকে জোর দিতে হবে।
৩) রাস্তাঘাট ও পরিবহন ব্যবস্থার সমস্যার সমাধান করতে হবে, যাতে কৃষকেরা কোনো ঝামেলা ছাড়াই পণ্য শহরে নিয়ে বিক্রি করতে পারে।
৪) মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে হবে।
৫) মানসম্মত কৃষিপণ্য উৎপাদন করতে হবে।
৬) সরকারির পৃষ্ঠপোষকতা।
৭) কৃষি উপকরণের উপর ভর্তুকি।
এসব পদক্ষেপ নিলেই সুষ্ঠু কৃষি বিপণনের মাধ্যমে করিম মিয়ার সমস্যার সমাধান করতে হবে।