কৃষি বিপণনে ত্রুটি থাকায় এরশাদের আলুতে ন্যায্যমূল্য পাওয়া সম্ভব হয় না।
কৃষি পণ্য উৎপাদন থেকে শুরু করে চূড়ান্ত ভোগকারির নিকট পৌঁছানোর জন্য কৃষি বিপণনের সকল উপাদান সমূহ সঠিকভাবে নিশ্চিত করতে হবে। বিপণনের উপাদান হল তার সামগ্রিক গঠনের অংশ, যা একটি পণ্য অথবা সেবা বা উৎপাদন সংস্থার প্রস্ত্ প্রচার এবং বিক্রয় ব্যবহৃত হয়। কৃষিপণ্য সংগ্রহ, শ্রেণীবিভাজন, গুদামজাতকরণ, পরিবহন, বিক্রয় প্রভৃতি- এর সমন্বয়ে কৃষি বিপণন হিসেবে পরিচিত। এ সমস্ত কাজের সুষ্ঠু ব্যবহার হলেই, উৎপাদিত পণ্যের যথাযথ মান ও দাম বজায় থাকে। বাংলাদেশের বিপণন অবস্থায় ত্রুটি থাকায়, বাংলাদেশের কৃষকরা ন্যায্য অধিকার হতে ব্যাহত হয়।
উদ্দীপকের এরশাদ আলু চাষ করে, ভালো ফসল পান, কিন্তু বিপণন ব্যবস্থার বিভিন্ন সমস্যা যেমন- অনুন্নত পরিবহন ব্যবস্থা, বাজার তথ্যের অভাব, গুদামজাতকরণ করতে না পারা প্রভৃতি সমস্যার কারণে নামমাত্র মূল্যে গ্রামীণ প্রাথমিক বাজারে বিক্রয় করতে হয়। যা তাকে আলু উৎপাদনে নিরুৎসাহী করে।
উপরোক্ত আলোচনা হতে বলা যায়, কৃষি বিপণনের সঠিক ব্যবহার নিশ্চিত করতে না পারায়, উদ্দীপকের এরশাদ ন্যায্য মূল্য পাওয়া থেকে ব্যাহত হয়।