উদ্দীপকের কামালের খামার জীবননির্বাহী খামার ও জামালের খামার বাণিজ্যিক খামার। নিচে জীবননির্বাহী খামার ও বাণিজ্যিক খামারের মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা করা হলো-
(i) জীবন নির্বাহের জন্য কৃষক যে ভূমিখণ্ডে ফসল উৎপাদন করে তাকে জীবননির্বাহী খামার বলে। অন্যদিকে, যে খামার মুনাফা অর্জনের উদ্দেশ্যে বাণিজ্যিকভাবে পরিচালিত হয় তাকে বাণিজ্যিক খামার বলে।
(ii) জীবননির্বাহী খামার আয়তনে ছোট ও ক্ষুদ্র হয়। কিন্তু বাণিজ্যিক খামার বৃহদায়তনবিশিষ্ট হয়ে থাকে। এদের মূল লক্ষ্য থাকে মুনাফা অর্জন।
(iii) জীবননির্বাহী খামারের ব্যবস্থাপনা অসংগঠিত এবং পরিদর্শন ব্যবস্থা অদক্ষ। অন্যদিকে, বাণিজ্যিক খামারের ব্যবস্থাপনা পরিকল্পিত ও পরিদর্শন ব্যবস্থা দক্ষ।
(iv) জীবননির্বাহী খামারে উৎপাদন পদ্ধতি সনাতন ও চিরাচরিত পদ্ধতি অপরদিকে, বাণিজ্যিক খামারের চাষাবাদ পদ্ধতি আধুনিক।
(v) জীবননির্বাহী খামারে ঝুঁকির পরিমাণ কম। অন্যদিকে, বাণিজ্যিক খামারে ঝুঁকির পরিমাণ অনেক বেশি থাকে।
উদ্দীপকে জনাব কামালের খামারে যে ফসল উৎপাদন হয় তা দ্বারা। তার পরিবার কোনোরকমে জীবিকা নির্বাহ করতে পারে। যা জীবননির্বাহী খামারকে নির্দেশ করে।
অন্যদিকে, জনাব জামাল তার বৃহৎ আয়তনের জমিতে চাষাবাদের আধুনিক পদ্ধতি ব্যবহার করে অধিক ফসল উৎপাদনের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করে যা বাণিজ্যিক খামারকে নির্দেশ করে।