বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় কৃষিকাজ প্রাকৃতিক পরিবেশের ওপর অধিকমাত্রায় নির্ভরশীল হয়ে থাকে।
ভূ-প্রকৃতি, মাটি, গাছপালা, নদ-নদী, জলবায়ু, আবহাওয়া, আলো, বাতাস, পানি, নদী, পশুপাখি, জীববৈচিত্র্য ইত্যাদি নিয়েই প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। বাংলাদেশের কৃষি এখনও পরিবেশের ওপর নির্ভরশীল। মাটির উর্বরতার ওপর কৃষি উৎপাদন অনেকাংশে নির্ভর করে। পর্যাপ্ত আধুনিক সেচ ব্যবস্থার অভাবে আমাদের দেশের কৃষকরা চাষাবাদের জন্য বৃষ্টির ওপর নির্ভর করে থাকে। এছাড়া পরাগায়নের কাজে পশু-পাখি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তাই বলা যায়, কৃষিব্যবস্থা পরিবেশ বিশেষত প্রাকৃতিক পরিবেশের ওপর নির্ভরশীল।