লুৎফর মোল্যার উৎপাদিত পণ্য কৃষিপণ্য বিপণন বা বাজারজাতকরণ প্রক্রিয়ায় ভোক্তাদের কাছে পৌঁছায়।
কৃষিপণ্য বিপণন তথা বাজারজাতকরণ ব্যবস্থা হলো এমন একটি অর্থনৈতিক প্রক্রিয়া যার মাধ্যমে উৎপাদিত কৃষিপণ্য উৎপাদনকারীদের কাছ থেকে চূড়ান্ত ভোক্তাদের কাছে পৌঁছায়। এ প্রক্রিয়ায় বিভিন্ন কর্মস্তর অতিক্রম করতে হয়। যেমন- উৎপাদন শেষে পণ্য সংগ্রহ ও একত্রীকরণ, পণ্যের শ্রেণিবিভাগ ও নমুনাকরণ, গুদামজাতকরণ, পরিবহণ, বিজ্ঞাপন প্রদান, বাজারজাত সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিক্রয় ইত্যাদি। এগুলো সুষ্ঠুভাবে সম্পাদিত হলে কৃষক পণ্যের উপযুক্ত দাম পায় এবং ভোক্তা সাধারণও যুক্তিযুক্ত দামে ক্রয় করতে পারবে।
উদ্দীপকে লুৎফর মোল্যা তার উৎপাদিত সবজি গ্রামের ভোক্তাদের চাহিদা পূরণ করে শহরের চাহিদা মেটায় এবং সে আর্থিকভাবে অনেক লাভবান হয়। অতএব বলা যায়, লুৎফর মোল্যার উৎপাদিত পণ্য বাজারজাতকরণ প্রক্রিয়ায় ভোক্তাদের কাছে পৌঁছায়।