উদ্দীপকে বর্ণিত কৃষিক্ষেত্রের সমস্যা হলো কৃষিপণ্য বিপণন সমস্যা। এ সমস্যা সমাধানে যেসব পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি তা নিচে আলোচনা করা হলো-১. পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন: গ্রামের প্রাথমিক বাজার, সমাবেশ বাজার ও মাধ্যমিক বাজারের ভৌত অবকাঠামোর উন্নয়ন সাধন করতে হবে যাতে বাজারসমূহ পরস্পরের সঙ্গে এবং উৎপাদন এলাকার সঙ্গে যুক্ত করার মাধ্যমে কৃষকের পণ্য বাজারজাতকরণে সুবিধা হয়।২. পর্যাপ্ত ঋণ সরবরাহ নিশ্চিত: স্বল্পসুদে ঋণদানের সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ঋণদান সংস্থা গ্রামাঞ্চলে স্থাপন করতে হবে যাতে কৃষকের প্রয়োজনের সময় পর্যাপ্ত ঋণ সরবরাহ করা সম্ভব হয়।৩. দালাল ও ফড়িয়ার বিলোপ সাধন: কৃষিপণ্যের বাজার থেকে দালাল ও মধ্যবর্তী ফড়িয়াদের বিলোপ সাধন করতে হবে। উপযুক্ত ব্যবস্থা গ্রহণ ও সমবায় সমিতি স্থাপনের মাধ্যমে এদের কার্যকলাপ বন্ধ করতে হবে।৪. গুদাম ও ঋণ শস্য সংরক্ষণের সময় শস্যের যেন ক্ষতি না হয়, এজন্য সরকারকে গুদামঘর নির্মাণ করতে হবে এবং শস্য গুদামে মজুদ রাখার বিপরীতে সরকার ঋণ দিতে পারে।
৫. বাজার নিয়ন্ত্রণ: বিভিন্ন বাজারে কৃষকদের নিকট থেকে যাতে আড়তদারি, পাল্লাদারি, টোল, চাঁদা প্রভৃতির অজুহাতে অর্থ আদায় করতে না পারে, সেজন্য আমাদের গ্রামাঞ্চলের বিভিন্ন বাজারগুলো সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা দরকার।উপরের ব্যবস্থাদি সঠিকভাবে গৃহীত হলে কৃষিজাত পণ্যের বিপণন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষকেরা উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য লাভ করবে।