উদ্দীপকে মি. আসিফের খামার হচ্ছে জীবন নির্বাহী খামার আর মি. সুজনের খামার হচ্ছে বাণিজ্যিক খামার। জীবন নির্বাহী খামার ও বাণিজ্যিক খামারের মধ্যে পার্থক্য আলোচনা করা হলো-
১. খামারের আয়তন : জীবন নির্বাহী খামারের আয়তন ক্ষুদ্র হয় এবং অতিমাত্রায় প্রকৃতির ওপর নির্ভরশীল। পক্ষান্তরে, বাণিজ্যিক খামারের আয়তন অপেক্ষাকৃত বৃহৎ হয় এবং প্রকৃতির ওপর রুম নির্ভরশীল।
২. চাষাবাদ পদ্ধতি: জীবন নির্বাহী খামারে চাষাবাদ পদ্ধতি চিরাচরিত, ব্যবস্থাপনা অসংগঠিত এবং পরিদর্শন ব্যবস্থা অদক্ষ। পক্ষান্তরে, বাণিজ্যিক খামারের চাষাবাদ পদ্ধতি আধুনিক, ব্যবস্থাপনা পরিকল্পিত এবং দক্ষ পরিদর্শন ব্যবস্থা বিদ্যমান।
৩. দক্ষতা: জীবন নির্বাহী খামারে কারিগরি কৌশল প্রয়োগ করা যায় না। তাই এটি কম দক্ষ। বাণিজ্যিক খামারে কারিগরি কৌশল প্রয়োগ করা যায়। তাই এটি অধিক দক্ষতাপূর্ণ।৪. উৎপাদনের উদ্দেশ্য: জীবন নির্বাহী খামারে পারিবারিক ভোগই একমাত্র উদ্দেশ্য। বাণিজ্যিক খামারে উৎপাদনের উদ্দেশ্য সম্পূর্ণ বাণিজ্যিকভিত্তিক।
৫.ঝুঁকি গ্রহণ : জীবন নির্বাহী খামারে একটি মাত্র ঝুঁকি হলো প্রতিকূল আবহাওয়া। অপরদিকে, বাণিজ্যিক খামারের ঝুঁকি বহুবিধ। যেমন : উপকরণ মূল্য, উৎপাদিত পণ্যমূল্য, বাজারজাতকরণ ঝুঁকি প্রভৃতি।
উদ্দীপকে মি. আসিফের জমির পরিমাণ কম এবং উৎপাদিত ফসল দিয়ে কোনোভাবে পরিবারের ভরণ-পোষণ নির্বাহ করেন। যা জীবন নির্বাহী খামারকে নির্দেশ করে। অন্যদিকে, মি. সুজনের খামারের মাধ্যমে উৎপাদিত ফসল বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করা হয় যা বাণিজ্যিক খামারকে নির্দেশ করে।