উদ্দীপকে মি. সাজিদ-এর উৎপাদিত পণ্য বিপণনের সমস্যাগুলো হলো দারিদ্র্য, পরিবহণ ও ঋণের অভাব, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, গুদামজাতকরণের সমস্যা ইত্যাদি। নিচে এগুলো ব্যাখ্যা করা হলো-
১. কৃষকের দারিদ্র্য: বাংলাদেশের কৃষকরা অত্যন্ত দরিদ্র। এ দারিদ্র্যের কারণে কৃষকরা ফসল ওঠার সঙ্গে সঙ্গেই এমনকি কোনো কোনো ক্ষেত্রে ফসল ওঠার আগেই নামমাত্র মূল্যে তা বিক্রয় করে দিতে বাধ্য হয়।
২. ঋণের অভাব: বিপণনের বিভিন্ন পর্যায়ে যেমন- সংরক্ষণ, পরিবহণ, প্রক্রিয়াকরণ ইত্যাদি ক্ষেত্রে অর্থের প্রয়োজন হয়। কিন্তু কৃষকের জন্য এরূপ ঋণের ব্যবস্থা নেই কিংবা থাকলেও তা খুবই অপ্রতুল।
৩. অনুন্নত পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা: আমাদের দেশে পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা অনুন্নত। ফলে দরিদ্র কৃষকের জন্য এটি অত্যন্ত শ্রমসাধ্য ও ব্যয়বহুল হয়ে পড়ে, যা বহন করা তাদের পক্ষে সম্ভব নয়।
৪ . গুদামজাতকরণ ও সংরক্ষণের অসুবিধা: ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, বিত্তশালী ব্যবসায়ী এমনকি রাষ্ট্রীয়ভাবেও কৃষিজাত পণ্য সংরক্ষণের জন্য পর্যাপ্ত পরিমাণে গুদামঘরের অভাব রয়েছে। এরূপ সংরক্ষণের অসুবিধার কারণে অনেক উদ্বৃত্ত ফসল নষ্ট হয়। ফলে কৃষকরা ফসলের মৌসুমেই কম দামে ফসল বিক্রি করে ফেলতে বাধ্য হয়।
সুতরাং দেখা যায়, উল্লিখিত কারণে বাংলাদেশে সাজিদের মতো কৃষকেরা কৃষিপণ্যের ন্যায্যমূল্য পায় না যা মূলত কৃষিপণ্যের বিপণন সমস্যাকে নির্দেশ করে।