বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি X দেশ তথা হান্নানের দেশে জিডিপিতে কৃষির অবদানের উপর নেতিবাচক প্রভাব পড়ে। নিচে উদ্দীপকের আলোকে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি X দেশ তথা হান্নানের দেশে জিডিপিতে কৃষি উপখাতের উল্লেখিত অবদান ক্ষেত্রে যে ধরনের প্রভাব পড়বে তা নিম্নে বিশ্লেষণ করা হলো -
বর্তমান প্রেক্ষাপটে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে সমুদ্র পৃৃষ্ঠের উচ্চতা প্রায় ১ মিটার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সমুদ্র উপকূলবর্তী দেশের নিচু ও উপকূলীয় অঞ্চল তলিয়ে যাবে। এতে কৃষির উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
জলবায়ু পরিবর্তন বা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে নদ-নদীর অয়ানির পরিমাণ কমে গেলে মৎস্য সম্পদ হ্রাস পাবে, যা জিডিপিতে মৎস্য খাতের অবদান বাধাগ্রস্ত হবে।
তাছাড়া বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে বায়ুমন্ডলে কার্বন মনোক্সাইড, কার্বন ডাই-অক্সাইড, মিথেন গ্যাসের পরিমাণ বাড়ার ফলে খরা,অতিবৃষ্টি, দুর্যোগের পরিমাণ বেড়ে যাবে। ফলে ফসলের উপর বিরূপ প্রভাব পরবে। এমনকি অতিরিক্ত তাপমাত্রার কারণে শুষ্ক মৌসুমে গবাদিপশুর উৎপাদনে ব্যাঘাত ঘটবে, ফলে পশু সম্পদ থেকে প্রাপ্ত জিডিপি আয়ে ব্যাঘাত ঘটবে।
সুতরাং সার্বিক আলোচনায় বলা যায়,বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে হান্নানের দেশের কৃষি উপখাতের উৎপাদন হ্রাস পাবে। এবং GDP তে কৃষি উপখাতগুলোর অবদান কমবে,যা কৃষি উপখাতগুলোর অবদানের উপর নেতিবাচক বা বিরূপ প্রভাব ফেলবে।