উদ্দীপক অনুযায়ী, কৃষিতে জগলু মিয়ার খামারের ব্যাপক অর্থনৈতিক প্রভাব রয়েছে। তা নিম্নে দেওয়া হলোঃ- চাষাবাদের প্রকৃতি ও আয়তনের ভিত্তিতে কৃষিখামার দুই প্রকার। যথাঃ (১) জীবন নির্বাহী খামার ও (২) বাণিজ্যিক খামার। বাণিজ্যিক খামার বলতে বোঝায়, বৃহৎ আয়তনের ভূমি যেখানে অধিক শ্রম, পুঁজি, প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে অধিক উৎপাদন, অধিক উদ্বৃত্ত এবং অধিক মুনাফা সৃষ্টি হয়। এ ধরনের খামার এর উৎপাদনকার্য পরিচালনা, ব্যবস্থাপনা, তত্ত্বাবধান এবং বাজারজাতকরণে দক্ষ শ্রমবিভাগ প্রবর্তিত হয়। উদ্দীপক অনুসারে, জগলু মিয়ার তার ২০ একর জমিতে আখ চাষ করেন এবং তা স্থানীয় চিনিকলে বিক্রি করেন। যার ফলে কৃষিজমি থেকে শুরু করে চিনিকল পর্যন্ত সর্বস্তরে শতাধিক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়। যা কৃষিতে অর্থনৈতিক প্রভাব ফেলে। এছাড়া উৎপাদিত আখ থেকে যে চিনি উৎপাদন হয় তা দিয়ে দেশের জনগণের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত রপ্তানি করে ব্যাপক বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।সুতরাং বলা যায় যে, কৃষিতে জগলু মিয়ার খামারের ব্যাপক অর্থনৈতিক প্রভাব রয়েছে।