উদ্দীপকে কৃষি প্রযুক্তি উদ্ভাবনের ফলে কৃষি ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে তা উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের কৃষি বৃদ্ধির কারণ উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করা হলো -
পূর্বে বাংলাদেশ সনাতন পদ্ধতিতে কৃষিকাজ পরিচালিত হলেও বর্তমানে প্রায় অধিকাংশ ক্ষেত্রেই আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়। কারণ কৃষি প্রযুক্তি উদ্ভাবনের ফলে কৃষি ক্ষেত্রে উচ্চফলনশীল বীজ,সার,কীটনাশক প্রয়োগ, ট্রাক্টর যন্ত্রপাতির ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কৃষি ক্ষেত্রে উন্নত বীজ, সার,এবং কীটনাশক ব্যবহারের ফলে একই জমিতে পূর্বের তুলনায় বর্তমানে অধিক ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে।
উদ্দীপকে দেখা যায়, কৃষিখাতে বিভিন্ন কৃষি প্রযুক্তি উদ্ভাবনের কারণে কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এমনকি বাংলাদেশের কৃষকরা বর্তমানে এসব আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে দক্ষ হচ্ছে । ফলে ট্রাক্টরের মাধ্যমে ভূমি চাষ,এবং জমিতে কি পরিমান সার ও কীটনাশক প্রয়োগ করতে হবে সে সম্পর্কেও অভিজ্ঞ হচ্ছে।পাশাপাশি কৃষকরা শস্য বহুমুখীকরণেও উদ্বুদ্ধ হচ্ছে। ফলে বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।
সুতরাং দেখা যায়, বাংলাদেশে কৃষি প্রযুক্তির আধুনিক যন্ত্রপাতির প্রসার এবং শস্য বহুমুখীকরণের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।