জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিতে উৎপাদন ব্যাহত হচ্ছে।
কোনো নির্দিষ্ট স্থানের দীর্ঘ সময়ের আবহাওয়ার গড় পরিবর্তনের হিসাবই জলবায়ু। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টি, বন্যা, সাইক্লোন, ঘূর্ণিঝড় ও খরা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। তাছাড়া সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও লবণাক্ততার হার বৃদ্ধি পায়। এতে কৃষি ভূমি হ্রাস পায় এবং চাষাবাদ ব্যাহত হয়।
উদ্দীপকে বাংলাদেশের কৃষি মূলত আবহাওয়া ও জলবায়ুর ওপর নির্ভরশীল হওয়ায় জলবায়ু পরিবর্তনের ঝুকির মাত্রা কৃষি খাতে সবচেয়ে বেশি। জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিক্ষেত্রে বন্যা, খরা ও জলাবদ্ধতাসহ কৃষি পরিবেশের পরির্তনের কারণে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাবের কারণে জমিতে চাষাবাদ কমে যাচ্ছে। আবার জলবায়ুর পরিবর্তনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বাংলাদেশের নিম্নাঞ্চল তলিয়ে যেতে পারে। এছাড়া, জলবায়ু পরিবর্তন কৃষিক্ষেত্রে অজানা রোগের প্রকোপ বৃদ্ধি করে ও উৎপাদন হ্রাস করে নেতিবাচক প্রভাব বজায় রাখে। তাই বলা যায়, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের কৃষি অতিমাত্রায় ঝুঁকিতে আছে।