মাশরুম একটি ঔষধি গুণসম্পন্ন সবজি।
মাশরুম হলো ভক্ষণযোগ্য মৃতজীবী ছত্রাকের প্রজনন অঙ্গ। মাশরুম প্রচুর ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে যারা আক্রান্ত তাদের জন্য মাশরুম অত্যাবশ্যক। মাশরুমে আছে আমিষ যা দেহ গঠনে ভূমিকা রাখে। মাশরুমে বয়স্কদের জন্য আদর্শ আমিষ রয়েছে।
উদ্দীপকে দেখানো হয়েছে মাশরুমে ২৫.৫% আমিষ, ৫.৭% চর্বি এবং ৪.৩% শর্করা বিদ্যমান। অর্থাৎ, মাশরুম নানা ধরনের পুষ্টি উপাদানে ভরপুর একটি সবজি। এ কারণে এটি হৃদরোগ, ক্যান্সার, ডেঙ্গু, রক্তসল্পতা, এলার্জি, জন্ডিস প্রভৃতি রোগের প্রতিষেধক ও প্রতিরোধক হিসেবে কাজ করে।
মাশরুম প্রচুর ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার। এটি শিশুদের হাড় ও দাঁত গঠনে বিশেষ কার্যকর। মাশরুম উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস রোগ নিরাময়ে সহায়ক। মাশরুমে ট্রাইটারপিন থাকায় এইডস প্রতিরোধে সাহায্য করে। এজন্য মাশরুমের প্রচুর চাহিদার কারণে অর্থনৈতিক উন্নয়নে সহায়ক। তাই বলা যায়, মাশরুম ঔষদি গুণাগুণ সম্পন্ন হওয়ায় অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ।