উদ্দীপকের আলোকে জাব্বার ও সালামের খামারের মধ্যে তুলনা কর।
উত্তর: উদ্দীপকে জাব্বারের খামার জীবননির্বাহী খামার আর সালামের খামার বাণিজ্যিক খামার। উদ্দীপকের আলোকে উভয় খামারের মধ্যে পার্থক্য নিম্নরূপ- ১. সংজ্ঞাগত পার্থক্য : জীবন নির্বাহী খামার বলতে সেই খামারকে বোঝায় যেখানে উত্তম চাষাবাদের মাধ্যমে যে ফসল উৎপাদন হয় তা দ্বারা উৎপাদনকারী কৃষক কোনো রকমে জীবিকা নির্বাহে সক্ষম। অপরদিকে, বাণিজ্যিক খামার বলতে বৃহৎ আয়তনের ভূমিকাকে বোঝায়। যেখানে অধিক শ্রম, পুঁজি ও প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে অধিক উৎপাদন, অধিক উদ্বৃত্ত ও অধিক মুনাফা সৃষ্টি হয়। ২. আয়তন : জীবন নির্বাহী খামার আয়তনে ছোট ও ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত। অপরদিকে, বাণিজ্যিক খামারের আয়তন বৃহৎ ও মুনাফার উদ্দেশ্যে পরিচালিত হয়। ৩. ঝুঁকি : জীবন নির্বাহী খামারে তুলনামূলক ঝুঁকি নেই বললেই চলে। অপরদিকে, বাণিজ্যিক খামরে উৎপাদন, বণ্টন ও বাজারজাতকরণে বিভিন্ন ধরনের ঝুঁকি বিদ্যমান। ৪. উৎপাদন পদ্ধতি : জবিন নির্বাহী খামারের উৎপাদন পদ্ধতি সনাতন এবং চিরাচরিত পদ্ধতি। অপরদিকে বাণিজ্যিক খামারের চাষাবাদ পদ্ধতি আধুনিক ও দক্ষ পরিদর্শন ব্যবস্থা বিদ্যমান।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জাব্বার ও সালামের খামারের মধ্যে তুলনা কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর