অ-প্রাতিষ্ঠানিক ঋণের সমস্যাসমূহ উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বলা হয়েছে বাংলাদেশের অধিকাংশ কৃষক গরিব। জামানত দিতে না পারায় তাদের বেশিরভাগ সময় গ্রাম্য মহাজন, ব্যবসায়ী, সুদখোরদের নিকট হতে ঋণ নিতে হয় এরূপ ঋণের ক্ষেত্রগুলো সাধারণত ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস হিসেবে বিবেচিত হয়ে থাকে। অপ্রাতিষ্ঠানিক উৎস হতে ঋণ সংগ্রহের বিশেষ কিছু সমস্যা রয়েছে। এ ধরনের অর্থায়ন অনেকটা স্বল্পমেয়াদি হওয়ায় এসকল উৎস হতে ঋণ নিয়ে চাষিদের অনেক বিড়ম্বনায় পড়তে হয়। ঋণের পরিমাণও অনেক কম। যার কারণে তারা ঋণ নিয়েও মনমতো কৃষিকাজ করতে পারে না। অপ্রাতিষ্ঠানিক ঋণের ক্ষেত্রে সুদ হয়ে থাকে অনেক চূড়া। সুদ চড়া হওয়ায় তা পরিশোধ করতে গিয়ে চাষির কিছুই থাকে না। ফসল বিক্রির প্রায় সম্পূর্ণ অংশই চলে যায় সুদখোর মহাজনদের পকেটে। এছাড়া সুদ ও ঋণের টাকা পরিশোধ করতে না পারায় অনেক কৃষক হয়ে যায় সর্বস্বান্ত। এসব দিক বিবেচনা করলেও দেখা যায় একজন কৃষকের জন্য অপ্রাতিষ্ঠানিক ঋণ অনেক বিপজ্জনক। তবে বর্তমানে সরকার এ বিষয়ের প্রতি নজর দিচ্ছেন। মানুষ এখন সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার আদলে আসছে। তবে সরকারি সুবিধা এখনও পুরাপুরি পর্যাপ্ত নয়। তাই বাংলাদেশ সরকারের উচিত ওই ভুক্তভোগী কৃষকের পাশে দাঁড়িয়ে তাদের চাষ কাজে উদ্বুদ্ধ করা।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
অ-প্রাতিষ্ঠানিক ঋণের সমস্যাসমূহ উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর