কী কী পদক্ষেপ গ্রহণ করলে ভূমিহীন কৃষকদের সমস্যার সমাধান হতে পারে বলে তুমি মনে করো? উদ্দীপকে আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: প্রাতিষ্ঠানিক উৎস থেকে সহজ শর্তে ঋণ প্রদান ও ভূমিহীন কৃষকদের মধ্যে খাস জমি প্রদানের মাধ্যমে উক্ত সমস্যা সমাধান করা যাবে বলে আমি মনে করি। প্রতিষ্ঠানিক উৎস থেকে কৃষি ঋণ গ্রহণ করা জটিল ও হয়রানিমূলক। তাই এই উৎস থেকে যাতে সহজে ও অল্প সময়ে কৃষক ঋণ গ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে নতুন ব্যাংকের অনুমোদন বা শাখা বৃদ্ধির সময় ইউনিয়ন বা গ্রামে বেশির ভাগ শাখা স্থাপনের শর্ত আরোপ করতে পারে। এছাড়া সরকার খাস জমি উদ্ধার করে ভূমিহীন কৃষকদের প্রদানের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারে। উদ্দীপকে মি. মহিম মনে করে সরকার যদি ঋণ সরবরাহ উপকরণ ভর্তুকি ও বাজারজাতকরণে সহয়তা করে তাহলে তার মতো ভূমিহীন কৃষকরা উপকৃত হতে পারতো। এছাড়া সরকার রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক বিআরডিবি এবং সরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কৃষি ঋণদান কার্যক্রমের সাথে জড়িত করতে পারে। আবার অপ্রাতিষ্ঠানিক উৎসগুলোর হয়রানি ও শোষণ বন্ধের জন্য নজরদারি বাড়াতে পারে। ইতোমধ্যে এ লক্ষ্যে সরকার একটি ঋণ সালিশ বোর্ড গঠন করেছে। সরকার বর্তমানে BADC কর্তৃক ভর্তুকি দিয়ে কৃষকদের কাছে স্বল্প মূল্যে বিভিন্ন কৃষি উপকরণ পৌঁছে দিচ্ছে। যা প্রয়োজনের তুলনায় নগণ্য। তাই এ ভর্তুকির পরিমান আরও বাড়াতে হবে। এছাড়া সরকার প্রান্তিক পর্যায়ের কৃষকদের কথা চিন্তা করে কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের আওতায় জামানতবিহীন যে ক্ষুদ্র ঋণ চালু করেছে, তার কার্যক্রম আরও বাড়াতে হবে। উপরিউক্ত পদক্ষেপগুলো নিলে ভূমিহীন কৃষককের সমস্যা সমাধান হবে বলে আমি মনে করি।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
কী কী পদক্ষেপ গ্রহণ করলে ভূমিহীন কৃষকদের সমস্যার সমাধান হতে পারে বল…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর