উদ্দীপক অনুযায়ী সালামের খামারের ধরন চিহ্নিত করে এই ধরনের খামারের সুবিধাগুলো আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের সালামের খামারটি হচ্ছে বাণিজ্যিক খামার। বাণিজ্যিক খামার বলতে বোঝায়, বৃহৎ আয়তনের ভূমি যেখানে আর্থিক শ্রম, পুঁজি, প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে অধিক উৎপাদন, অধিক উদ্বৃত্ত এবং অধিক মুনাফা সৃষ্টি হয়। সালাম সাহেবের খামার তথা বাণিজ্যিক খামারের সুবিধাসমূহ নিচে আলোচনা করা হলো- ১. খামারের আয়তন : বাণিজ্যিক খামারের আয়তন বৃহৎ হওয়ায় এসব খামার প্রকৃতির উপর কম নির্ভরশীল হয়ে থাকে। ২. চাষাবাদ পদ্ধতি : বাণিজ্যিক খামারের চাষাবাদ পদ্ধতি আধুনিক ব্যবস্থাপনা পরিকল্পিত এবং দক্ষ পরিদর্শন ব্যবস্থা বিদ্যমান। যা খামারের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। ৩. উৎপাদনের উদ্দেশ্য : বাণিজ্যিক খামারে উৎপাদনের উদ্দেশ্য মূলত বাণিজ্যিকভিত্তিক যাতে করে কীভাবে এখান থেকে অধিক মুনাফ লাভ করা যায় সেভাবেই উৎপাদন কার্য পরিচালিত হয়ে থাকে। ৪. বাজারজাতকরণ ব্যবস্থা : বাণিজ্যিক খামারে বাজারজাতকরণে অধিক প্রতিনিধি বিদ্যমান যার কারণে উৎপাদিত পণ্য খুব সহজেই বাজারে সাধারণ ভোক্তাদের কাছে পৌছানো সম্ভব।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী সালামের খামারের ধরন চিহ্নিত করে এই ধরনের খামারের স…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর