উদ্দীপকে বর্ণিত আরাফ ও জারাফের কার্যক্রম কৃষির কোন উপখাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত আরাফ ও জারাফের কার্যক্রম কৃষির দুটি খাতের অন্তর্ভুক্ত। আরাফের খাতটি হলো শস্য ও সবজি খাত। বিভিন্ন প্রকার শস্য ও শাকসবজি নিয়ে এ খাত গঠিত। এটি কৃষির অন্যতম বৃহত্তম খাত। এ খাতে উৎপাদিত শস্যের মধ্যে ধান, পাট, গম, ডাল, তেলবীজ, আখ, আলু, তামাক ইত্যাদি প্রধান। এছাড়া আলু, পটোল ঢেঁড়স, করলা, বেগুন, টমেটো ইত্যাদি শাকসবজি উৎপাদিত হয়। শস্য উৎপাদনের জমির ৯০% জমিতেই খাদ্যশস্যের চাষ হয়। এর মধ্যে খাদ্যশস্য উৎপাদনে নিয়োজিত জমির ৮০% ধান চাষে নিযুক্ত । জারাফের কর্মটি কৃষি উপখাতের পশু সম্পদের অন্তর্ভুক্ত। গৃহে ও খামারে পালিত নানা জাতীয় পশুপাখি নিয়েই বাংলাদেশের পশু সম্পদ উপখাতটি গঠিত। গরু, মহিষ, ভেড়া, ছাগল, হাঁস-মুরগি, কবুতর প্রভৃতি এদেশের পশু সম্পদের অন্তর্ভুক্ত। গ্রামীণ পরিবহন, জ্বালানি সরবরাহ, আমিষ জাতীয় খাদ্যের যোগান দেওয়া ইত্যাদি ক্ষেত্রে পশু সম্পদের অবদান গুরুত্বপূর্ণ। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, "আরাফ ও জারাফের কার্যক্রম যথাক্রমে শস্য ও শাকসবজি খাত এবং পশু সম্পদ নামে দুটি উপখাতে বিভক্ত, যা বাংলাদেশের কৃষির উল্লেখযোগ্য দুটি উপখাত হিসেবে বিবেচিত।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত আরাফ ও জারাফের কার্যক্রম কৃষির কোন উপখাতের অন্তর্ভু…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর