উদ্দীপকের আলোকে দীপনের খামারের বৈশিষ্ট্য উল্লেখূর্বক প্রকৃতি নির্ণয় কর।
উত্তর: উদ্দীপকে দীপন একজন গরিব কৃষক। তার জমির পরিমাণ অল্প। সনাতন পদ্ধতিতে সে চাষাবাদ করে। অদক্ষ পরিদর্শন ব্যবস্থা ও অসংগঠিত ব্যবস্থাপনার কারণে যে ফসল উৎপাদন করে তা দিয়ে জীবিকা নির্বাহ সম্ভব নয়। তাই কৃষিকাজ চালানোর জন্য সে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও স্থানীয় মহাজনের কাছ থেকে ঋণ নেয়। যার সুদের হার অনেকটা উচ্চ প্রকৃতির। ফলে তার অবস্থার পরিবর্তনও হয় না। মালিকানার ধরন বিবেচনা করলে তার খামারটি একটি ব্যক্তি মালিকানার খামার। কারণ এর মালিক শুধু মাত্র সে। এ ধরনের খামারের মালিকানা একজনের হাতে। এ ধরনের খামারের মূলধন কম। আয়তনে ছোট। উদ্বৃত্ত কম থাকে। জাতীয় উন্নয়নে অবদানের হার তুলনামূলক কম। উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে বিবেচনা করলে এটি একটি জীবননির্বাহী খামার। জীবন নির্বাহের জন্য কৃষক যে খামার পরিচালনা করে তাকে জীবন নির্বাহী খামার বলে। এ খামারের মূল উদ্দেশ্য হলো মালিকের জীবিকা নির্বাহ করা। স্বল্প মূলধন। ভূমি সাধারণত মালিকের নিজের। মূলধন কম। মালিক নিজে শ্রম দেয় বা তার পরিবারের লোকজন কাজ করে। পরিশেষে বলা যায়, দীপনের খামারটি শুধুমাত্র তার জীবিকা নির্বাহের ক্ষুদ্রতম উৎস মাত্র।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে দীপনের খামারের বৈশিষ্ট্য উল্লেখূর্বক প্রকৃতি নির্ণয…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর