উদ্দীপকের আলোকে শস্য বহুমুখীকরণের সুবিধাসমূহ ব্যাখ্যা করো।
উত্তর: একই জমিতে বছরে একটি শস্যের পরিবর্তে একাধিক শস্য উৎপাদন করার পদ্ধতিকে বলা হয় শস্য বহুমুখীকরণ। একই জমিতে প্রতিবার যদি একই ফসল ফলানো হয়, তাহলে জমির নির্দিষ্ট কয়েকটি রাসায়নিক উপাদান নিঃশেষ হয়ে যায়। ফলে ঐ বিশেষ ফসলটির উৎপাদন হ্রাস পেতে থাকে। কিন্তু ঐ জমিতে এক জাতের ফসল চাষের পর যদি অন্য জাতের ফসল চাষ করা হয় তাহলে মাটির রাসায়নিক উপাদানের মান বজায় থাকে। এতে করে জমির উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। উদ্দীপকে বাংলাদেশের কৃষিজমি অতীতের এক ফসলি থেকে বর্তমানে একাধিক ফসলিতে রূপান্তর হয়েছে। যেমন— আলুর সঙ্গে মিষ্টিকুমড়া ও ভুট্টা হয়। ফলে উৎপাদন ও কৃষকের আয় বাড়ছে। যা শস্যের বহুমুখীকরণকে নির্দেশ করে। কৃষি উৎপাদনে শস্য বহুমুখীকরণ পদ্ধতি ব্যবহার করলে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। এছাড়া বছরের বিভিন্ন সময়ে (ঋতুভেদে) বিভিন্ন শস্য ও শাকসবজি চাষাবাদ করলে মাটির উপাদানের যথাযথ ব্যবহার নিশ্চিত হয়। মাটির গুণাগুণ ঠিক থাকে। এতে উৎপাদন বৃদ্ধি পায়। ফলশ্রুতিতে কৃষকের মুনাফা বেশি হয়। এতে দেশের GDP বৃদ্ধি পায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে শস্য বহুমুখীকরণের সুবিধাসমূহ ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর