উদ্দীপকে রনি মিয়ার ১ম বছর ও ২য় বছরের ঋণের মধ্যে কোন ঋণের উৎসটি তুলনামূলক সুবিধাজনক? তোমার মতামত বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে রনি মিয়া ১ম ও ২য় বছর যেসব উৎস হতে ঋণ গ্রহণ করেন সেগুলো যথাক্রমে ঋণের অপ্রাতিষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক উৎস। সরকারি বিধি ও নিয়মের অন্তর্ভুক্ত কৃষি ঋণের উৎসগুলো প্রাতিষ্ঠানিক উৎস। যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক প্রভৃতি। তবে সরকারি নিয়ম ও বিধি বহির্ভূত কৃষি ঋণের উৎসগুলোকে অপ্রাতিষ্ঠানিক উৎস বলা হয়। যেমন: গ্রাম্য মহাজন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, ফড়িয়া প্রভৃতি। উদ্দীপকের রনি মিয়া একজন দরিদ্র কৃষক। সে তার কৃষিকাজের জন্য প্রথম বছর বেশি সুদে গ্রাম্য মহাজনের কাছ থেকে ঋণ গ্রহণ করে। যা কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস। আবার সে ২য় বছর কম সুদে কৃষি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে। যা কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস। এখানে সুদের হার কম বলে সে বেশি লাভবান হয়। অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে প্রাপ্ত ঋণের সুদের হার বেশি। এখানে কোনো সাংগঠনিক স্তর ও নিয়ম না থাকায় এটি শোষণমূলক উৎস। আবার এ ঋণের জন্য কোনো কাঠামো না থাকায় ঋণ প্রাপ্তিতে অনিশ্চয়তা থাকে। ফলে এ উৎস থেকে ঋণ নিয়ে কৃষকেরা তেমন লাভবান হয় না। অপরপক্ষে, প্রাতিষ্ঠানিক ঋণের সুদের হার স্বল্প। এ ঋণের প্রাতিষ্ঠানিক কাঠামো আছে। আবার, এখানে সরকারি ঋণদান কর্মসূচি অন্তর্ভুক্ত। এ উৎসের প্রসারে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। তবে প্রাতিষ্ঠানিক ঋণের অপ্রতুলতা, সময় সাপেক্ষ ও আমলাতান্ত্রিক জটিলতা বিদ্যমান। এসব সমস্যা সমাধান করলে কৃষকেরা অপ্রাতিষ্ঠানিক উৎসের চেয়ে তুলনামূলকভাবে প্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ নিয়ে বেশি লাভবান হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রনি মিয়ার ১ম বছর ও ২য় বছরের ঋণের মধ্যে কোন ঋণের উৎসটি তুলন…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর