পরিবেশ দূষণের সাথে অভিযোজনের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলাই অভিযোজন পরিবেশ দূষণ এদেশের কৃষি উন্নয়নের পথে হুমকিস্বরূপ। অভিযোজনের মাধ্যমে সৃষ্ট সমস্যা মোকাবিলা করা দরকার। যেসব পদক্ষেপ গ্রহণের ফলে পরিবেশ পরিবর্তনের ক্ষতিকারক প্রভাব কাটিয়ে ওঠা সহজ হয়, তাকেই অভিযোজন বোঝায়। যেমন: সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বাড়তে থাকলে উপকূল বরাবর বাঁধ নির্মাণ করা। উদ্দীপকে মি. 'X [গণিত] মনে করেন কৃষক সচেতন হলে, জৈব সার ব্যবহার করলে ও রাসায়নিক সার কম ব্যবহার করলে কৃষি পরিবেশ দূষণ হ্রাস করা যেতে পারে। যা অভিযোজনের পদক্ষেপ নির্দেশ করে। এছাড়া কৃষি পরিবেশ দূষণের সাথে আরও কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। পরিবেশগত সমস্যা সম্পর্কে কৃষকদের সচেতন করা, কৃষি পরিবেশ দূষণ ক্ষতিকারক কর্মকাণ্ড শনাক্তকরণ ও নিয়ন্ত্রণ, দুর্যোগ প্রবণ অঞ্চলগুলোতে সতর্ক নজরদারিতে রাখতে হবে। আসন্ন দূর্যোগ পরিস্থিতি পরবর্তী চাহিদা ও ব্যবস্থাপনা কৌশল সম্পর্কে পূর্বাভাস প্রদান করতে হবে। রাসায়নিক সার ও কীটনাশকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে কৃষকদের অবহিত করা, জৈব সারের ব্যবহার বৃদ্ধি করা ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া আর্সেনিক মুক্ত পানি সরবরাহ, পরিত্যাক্ত পুকুর সংস্কার, জলাবদ্ধতা দূর করা, আধুনিক চাষ পদ্ধতিতে কৃষকদের উৎসাহিত করা যেতে পারে। তাছাড়া লবণাক্ততা, মরুময়তা, অধিক পানি ইত্যাদিতে অভিযোজন সক্ষম ধানসহ ফসলি বীজ উদ্ভাবন করে অভিযোগ করা সম্ভব।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
পরিবেশ দূষণের সাথে অভিযোজনের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর