উদ্দীপকের আলোকে ক্ষুদ্র কৃষকের ঋণ প্রাপ্তির সমস্যাসমূহ আলোচনা করো।
উত্তর: কৃষি উৎপাদনের ব্যয় নির্বাহের জন্য কৃষকদের বাধ্য হয়ে কৃষিঋণ গ্রহণ করতে হয়। কৃষি উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের উপকরণ প্রয়োজন। এসব উপকরণের ব্যয় নির্বাহের জন্য কৃষকদের বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণ করতে হয়। কৃষি ও কৃষিসংশ্লিষ্ট উৎপাদন ক্ষেত্রে বিভিন্ন উৎপাদিত পণ্যের প্রক্রিয়াকরণ, পরিবহন ও বাজারজাতকরণ ইত্যাদি কাজের জন্য যে ঋণ প্রয়োজন হয় তাকে কৃষি ঋণ বলা হয়। একজন কৃষক প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উভয় উৎস থেকে ঋণ নিতে পারে। উদ্দীপকে মি. মহিম তার খামারের মাছের খাদ্য ও অন্যান্য উপকরণের জন্য অর্থাভাবে পড়ে। তখন সে কৃষি ব্যাংকে গেলে ঋণের জন্য প্রয়োজনীয় জমি না থাকায় ব্যাংক তাকে ঋণ দেয় না। অর্থাৎ সে প্রয়োজনীয় জামানতের অভাবে ঋণ নিতে চেয়ে ব্যর্থ হয়। এছাড়া এ উৎস থেকে ঋণ নেওয়া যথেষ্ট সময় সাপেক্ষ। ফলে অধিকাংশ ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকরা প্রতিষ্ঠানিক উৎস থেকে ঋণ গ্রহণ করতে পারে না। আবার মি. মহিম কৃষি ব্যাংক থেকে ঋণ নিতে ব্যর্থ হয়ে গ্রাম্য মহাজনের নিকট যায়। মহাজন ঋণ দিতে চায় কিন্তু অধিক সুদের হার হওয়ায় সে উক্ত ঋণ গ্রহণ করে না। অর্থাৎ অপ্রাতিষ্ঠানিক উৎসের ঋণের সুদের হার বেশি। ফলে এ উৎস থেকে কৃষক ঋণ নিলে অধিক ঝুঁকি গ্রহণ করতে হয়। নিয়ম নীতি কঠোর হওয়ার কারণে এ উৎস থেকে কৃষক ঋণ নিয়ে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হওয়ার নজিরও কম নয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে ক্ষুদ্র কৃষকের ঋণ প্রাপ্তির সমস্যাসমূহ আলোচনা করো।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর