উদ্দীপকের আলোকে কৃষিতে পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব আলোচনা করো।
উত্তর: কৃষিতে পরিবেশ দূষণের ফলে কৃষি উন্নয়ন ব্যাহত হয়। মানুষ যে পারিপার্শ্বিক অবস্থায় বসবাস ও কাজকর্ম পরিচালনা করে তাই হলো পরিবেশ। পরিবেশের উপাদানগুলো হলো ভূপ্রকৃতি, মাটি, পানি, বায়ু, গাছপালা, নদী, সাগর ইত্যাদি। পরিবেশের এসব উপাদানের ওপর নেতিবাচক পরিবর্তনকে পরিবেশ দূষণ বলে। এর ফলে প্রাকৃতিক বিপর্যয়, মাটি, ক্ষয়, মাটি ও পানির মারাত্মক ক্ষতি হচ্ছে। ফলে কৃষির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। উদ্দীপকে মি. 'X [গণিত] বেশ কয়েক বছর পর দেশে ফিরে আসেন। সে বাংলাদেশের অনেক উন্নতি দেখতে পান। কিন্তু বাংলাদেশে প্রতিনিয়ত পরিবেশ দূষণ বৃদ্ধি পাচ্ছে। সময়মতো বৃষ্টিপাত না হওয়ায় কৃষিক্ষেতে ফসল উৎপাদন ব্যাহত হয়। সেচ ছাড়া কোনো ফসল হয় না। সময়ে অসময়ে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস হয়। এছাড়া পরিবেশ দূষণের কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে সমুদ্রেপৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি পেলে নিম্নভূমি তলিয়ে যাবে। এতে কৃষিভূমি হ্রাসসহ লবণাক্ততার হার বৃদ্ধি পাবে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হবে। ফলে খাদ্য সংকোট, সামাজিক অস্থিরতা, কর্মহীনতা প্রভৃতি দেখা দিবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে কৃষিতে পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব আলোচনা করো।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর