জামাল হোসেন ব্যাংক ছাড়া অন্য কোনো উৎস থেকে ঋণ গ্রহণ করতে পারত কি? বিশ্লেষণ কর।
উত্তর: জামাল হোসেন ব্যাংক ছাড়াও অন্য উৎস হতে ঋণ গ্রহণ করতে পারত। কৃষি উপকরণ ক্রয়ের জন্য বা উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য বিনিয়োগের উদ্দেশ্যে কৃষক যে ঋণ গ্রহণ করে তাকে কৃষিঋণ বলা হয়। বাংলাদেশের কৃষকরা প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক ও উপানুষ্ঠানিক উৎস থেকে ঋণ গ্রহণ করে থাকে। অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋণের উৎসের মধ্যে রয়েছে গ্রাম্য মহাজন, দোকানদার, - স্বামী ইত্যাদি। উপানুষ্ঠানিক উৎসের মধ্যে রয়েছে এনজিও, গ্রামীণ ব্যাংক, আশা, প্রশিকা ইত্যাদি প্রতিষ্ঠান। বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সমবায় সমিতি, বাংলাদেশ ব্যাংক, সরকার ইত্যাদি হলো কৃষিঋণের প্রাতিষ্ঠানিক উৎস। এসব উৎস থেকে কৃষকরা ঋণ গ্রহণ করে। অতএব উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, উদ্দীপকের জামাল হোসেন তার কৃষি উপকরণ ক্রয় বা উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য ব্যাংক ছাড়া আরও বিভিন্ন অপ্রাতিষ্ঠানিক বা উপানুষ্ঠানিক উৎস থেকে ঋণ গ্রহণ করতে পারত।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
জামাল হোসেন ব্যাংক ছাড়া অন্য কোনো উৎস থেকে ঋণ গ্রহণ করতে পারত কি? …
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর