উদ্দীপক থেকে কৃষি উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচিসমূহ চিহ্নিত কর।
উত্তর: উদ্দীপক থেকে কৃষি উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচিসমূহ হলো— কৃষি ঋণ বিতরণ, কৃষি উপকরণ বিতরণ, কৃষি বীজ সহায়তা, কৃষি উপকরণ সহায়তা, কার্ড বিতরণ, সেচ সুবিধা সম্প্রসারণ ইত্যাদি । কৃষিঋণ বিতরণ : বাংলাদেশের কৃষি ভরণপোষণ পর্যায়ে (Subsistence level) পরিচালিত হওয়ায় প্রয়োজনীয় উপকরণ হিসেবে কৃষিঋণ একটি ভিন্ন মাত্রার গুরুত্ব বহন করে। দেশের খাদ্য নিরাপত্তা জোরদার তথা সার্বিক আর্থসামাজিক উন্নয়নে কৃষিখাত এবং পল্লি অঞ্চলের ভূমিকা সমুন্নত রাখার লক্ষ্যে কৃষি ও পল্লি ঋণের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ পরিপ্রেক্ষিতে ব্যাংক ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে কৃষি ও পল্লি ঋণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। কৃষি উপকরণ বিতরণ : শুধু কৃষিঋণ বিতরণই কৃষি উন্নয়নের একমাত্র কর্মসূচি নয়। কৃষি উপকরণ বিতরণ যেমন— কৃষি উপকরণে ভর্তুকি, উপকরণ সহজলভ্যকরণ, উপকরণ সহায়তা কার্ড বিতরণসহ নানারূপ কর্মসূচি কৃষি উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে। কৃষি বীজ সহায়তা : উন্নত জাতের বীজ সরবরাহের জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনকে শক্তিশালী করা হয়েছে। ২০০৮-০৯ অর্থবছরে বিএডিসি মাত্র ১৮ শতাংশ বোরো বীজ সরবরাহ করত। ২০১১-১২ অর্থবছরে প্রায় ৬০ শতাংশ বোরো বীজ সরবরাহ করেছে। কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ : ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে সরকার নেত্রকোনার আটপাড়া উপজেলায় এক কৃষক সমাবেশে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। সরকার ইতোমধ্যে ছোট, বড়, মাঝারি, বর্গাচাষি, ভূমির মালিক এবং ধনী চাষিদের মধ্যে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ করেছে। সেচ সুবিধা সম্প্রসারণ : অতিবৃষ্টি ও অনাবৃষ্টির কারণে এদেশে কৃষি উৎপাদন প্রায়ই ব্যাহত হয়। এরূপ অনিশ্চয়তা থেকে মুক্তির লক্ষ্যে কৃষি জমিতে পানিসেচ করা হয়। সরকারিভাবে ষাটের দশকের গোড়ার দিকে ক্ষুদ্র সেচ প্রকল্পসমূহ (শক্তিচালিত পাম্প, গভীর নলকূপ, অগভীর নলকূপ, ভাসমান পাম্প ইত্যাদি) বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করার পর দ্রুত সেচের অধীনে জমির পরিমাণ বাড়তে থাকে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক থেকে কৃষি উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচিসমূহ চিহ্নিত কর।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর