উদ্দীপকে বর্ণিত শিল্পের উন্নয়নে তুমি কী কী সুপারিশ করবে?
উত্তর: যেসব শিল্প প্রতিষ্ঠানে ১০ জনের বেশি শ্রমিক কাজ করে না এবং উৎপাদন কাজে নিয়োজিত শ্রমিকরা পরিবারের সদস্য তাই কুটির শিল্প। বৃহৎ শিল্পের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকার জন্য কুটির শিল্পের ক্ষেত্রে কিছু মূল্যবান যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। এজন্য সরকারি সাহায্য-সহযোগিতা প্রয়োজন। কুটির শিল্পের উৎপাদিত দ্রব্যসমূহের মান নির্ধারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমবায় বাজার সমিতি গঠন, বিক্রয় কেন্দ্র স্থাপন, প্রদর্শনীর ব্যবস্থা ইত্যাদির মাধ্যমে কুটির শিল্পজাত দ্রব্যাদির বাজার ব্যবস্থার উন্নয়ন সাধন করতে হবে। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের ভোক্তা বা ক্রেতাদের রুচি ও পছন্দের অবস্থা কী রকম সেদিকে খেয়াল রেখে পণ্য তৈরি বা উৎপাদন করতে হবে। বাংলাদেশের কুটির শিল্পের প্রাচীন পদ্ধতির পরিবর্তে আধুনিক উৎপাদন পদ্ধতির প্রবর্তন করতে হবে। কুটির শিল্পের ক্ষুদ্র উদ্যোক্তাদের মূলধনের অভাব পূরণের জন্য সহজশর্তে ও কম সুদে পর্যাপ্ত ঋণদানের ব্যবস্থা করতে হবে। কুটির শিল্পের উন্নয়নের জন্য দেশের পরিবহন ব্যবস্থার উন্নয়ন সাধন করা সম্ভব হলে সহজেই কাঁচামাল সংগ্রহ ও উৎপাদিত পণ্যদ্রব্যের বাজারজাতকরণ সম্ভব হয়। উপরিউক্ত আলোচনার শেষে বলা যায়, উপরের সুপারিশগুলো বাস্তবায়নের মাধ্যমে কুটির শিল্পের উন্নয়ন সম্ভব বলে আমি মনে করি। তাছাড়া সরকারকে কুটির শিল্পের প্রতি সহনশীল মনোভাব পোষণ করতে হবে। তবেই এর উন্নয়ন যথাযথভাবে সম্ভব।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত শিল্পের উন্নয়নে তুমি কী কী সুপারিশ করবে?
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর