উদ্দীপকে জামাল হোসেনের কৃষি উৎপাদন কার্যক্রম কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জামাল হোসেনের কৃষি উৎপাদন কার্যক্রমটি শস্য বহুমুখীকরণ। শস্য বহুমুখীকরণ বলতে একই খামারে একাধিক শস্য উৎপাদন কিংবা একই জমিতে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসল উৎপাদন করাকে বোঝায় শস্য বহুমুখীকরণের ফলে একই খামারে বা জমিতে ধান, পাট, তৈলবীজ, শাকসবজি ইত্যাদি বিভিন্ন শস্য উৎপাদিত হবে। শস্য বহুমুখীকরণের ফলে জমির উৎপাদিকা শক্তি অক্ষুণ্ণ রাখা যায় এবং সহজে আগাছা নিয়ন্ত্রণ করা যায়। বিভিন্ন ধরনের শস্য উৎপাদনের ফলে পারিবারিক সচ্ছলতা থাকে। উদ্দীপকের জামাল হোসেন একজন প্রান্তিক চাষি। প্রতিবছর একই জমিতে একই ফসল উৎপাদন করার কারণে ফলন কম হয় । তাই সে কৃষি ব্লক সুপারভাইজারের পরামর্শ নিয়ে একই জমিতে যথাক্রমে সরিষা, পাট এবং ধান চাষ করে, যা শস্য বহুমুখীকরণকে নির্দেশ করে। শস্য বহুমুখীকরণের ফলে জামাল হোসেনের উৎপাদন বৃদ্ধি পায় এবং পারিবারিক সচ্ছলতা ফিরে আসে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জামাল হোসেনের কৃষি উৎপাদন কার্যক্রম কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর