উদ্দীপকের আলোকে কৃষি উৎপাদন বৃদ্ধির উপায়সমূহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে শস্য বহুমুখীকরণ, জৈব প্রযুক্তির ব্যবহার, উন্নত বীজ, সার, কীটনাশক ইত্যাদি ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন, বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি বলতে সামগ্রিক কৃষিখাতের উৎপাদন বৃদ্ধিকে নির্দেশ করা হয়। শস্যের বহুমুখীকরণের মাধ্যমে ভূমির ক্ষয়রোধ করে সর্বোচ্চ উৎপাদন লাভ করা সম্ভব হয়। এর মাধ্যমে একই সাথে একাধিক কৃষিপণ্য উৎপাদন সম্ভব হয়। সীমিত ভূমিতে কৃষি উৎপাদন বৃদ্ধিতে এর বিকল্প নেই। সম্পদ সীমিত কিন্তু বিপুল জনসংখ্যার দেশে জৈবপ্রযুক্তির গুরুত্ব অপরিসীম। উন্নত বীজ, প্রতিকূল পরিবেশে উপযোগী বিভিন্ন নতুন জাত উদ্ভাবন, বায়োফার্মিং ও বায়োফুয়েলের ন্যায় জৈবপ্রযুক্তি কৃষি উৎপাদন বৃদ্ধির গুরুত্বপূর্ণ উপায় । এছাড়াও বিভিন্ন কৃষি প্রযুক্তি যেমন- উন্নত সার ও কীটনাশক প্রভৃতির ব্যবহার কৃষির মোট উৎপাদন বৃদ্ধিতে ব্যাপকভাবে অনুসৃত আরও কিছু উপায়। আর এসবের সম্মিলিত প্রয়োগই কৃষির উৎপাদন বৃদ্ধির উপায়, যা উদ্দীপকেও ইঙ্গিতপূর্ণ রয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে কৃষি উৎপাদন বৃদ্ধির উপায়সমূহ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর