বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লিখিত কর্মসূচিসমূহ যথেষ্ট কিনা?
উত্তর: বাংলাদেশে কৃষি উন্নয়নে উল্লিখিত কর্মসূচিই যথেষ্ট নয় বরং তার সাথে নিম্নোক্ত কার্যাবলি সম্পূর্ণ করতে হবে। ১. মাটির স্বাস্থ্য রক্ষায় অজৈব সারের পাশাপাশি জৈব সারের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির পদক্ষেপ নিতে হবে। ২. ভুট্টা, ডাল, তৈলবীজ ও মসলার আবাদে সহায়তা ও চাষের জন্য কম হারে কৃষিঋণ বিতরণ করতে হবে। ৩. খাদ্যশস্যের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া মোকাবিলায় বন্যা, লবণাক্ততা ও খরাপ্রবণ এলাকায় সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবনসহ ধানের আবাদ সম্প্রসারণের উদ্যোগ নিতে হবে। ৪. জলাবদ্ধতা নিরসন, দক্ষিণাঞ্চলের ভূউপরিস্থ পানি ব্যবহারের মাধ্যমে সেচ সুবিধা সম্প্রসারণ ও হাওর এলাকায় পানি নিষ্কাশনের মাধ্যমে আবাদি জমি সম্প্রসারণ করতে হবে। ৫. কৃষক যাতে তাঁর উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান, সে লক্ষ্যে কৃষি বিপণন দল, কৃষক ক্লাব, গ্রোয়ার্স মার্কেট, পাইকারি বাজার এবং এসেম্বরি সেন্টার ও কৃষক দল গঠন করতে হবে। ৬. ভিডিও কনফারেন্স ও এসএমএসের মাধ্যমে কৃষককে তার সমস্যার সমাধান দ্রুততম সময়ে পৌঁছে দেওয়ার জন্য ই-কৃষি কৃষি, কলসেন্টার স্থাপনের মাধ্যমে কৃষি তথ্য কেন্দ্র চালু করতে হবে। ৭. বন্যা, ঘূর্ণিঝড়, সামুদ্রিক জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য উপকূলীয় অঞ্চলে বাঁধ নির্মাণসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করতে হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লিখিত কর্মসূচিসমূহ যথেষ্ট কিনা?
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর