উদ্দীপকে সরকারের গৃহীত পদক্ষেপগুলোর সুফল আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের জিডিপিতে কৃষি উপখাতের অবদান ও এ অবদান বৃদ্ধির লক্ষ্যে সরকারের গৃহীত কিছু পদক্ষেপ আলোচিত হয়েছে। খাদ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, খাদ্য নিরাপত্তা জোরদার ও সার্বিক কৃষি খাতের অবদান বৃদ্ধির লক্ষ্যে সরকারের এসব পদক্ষেপ যথেষ্ট ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশের কৃষি 'ভরণপোষণ পর্যায়ে' পরিচালিত হওয়ার কৃষি ঋণ একটি গুরুত্বপূর্ণ মাত্রা বহন করে। ২০১৪-১৫ অর্থবছরে সরকারের প্রদেয় কৃষি ঋণের পরিমাণ হচ্ছে ১৫,৪০৬.৯৬ কোটি টাকা। এসব ঋণ কৃষকদের মূলধন হিসেবে ব্যবহৃত হচ্ছে যা কৃষি উৎপাদনে ব্যাপক সাড়া জাগিয়েছে। প্রান্তিক কৃষক শ্রেণি সহজশর্তে ও অল্প সুদে ঋণ গ্রহণ করে জীবিকা নির্বাহের পাশাপাশি কৃষি খাতের মাধ্যমে জিডিপিতে অবদান রাখতে সক্ষম হচ্ছে। সরকার বিভিন্ন কৃষি উপকরণে ভর্তুকি প্রদান করছে। এর ফলে কৃষিপণ্যসমূহ কৃষকদের নাগালের মধ্যে রয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ। সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের নানা সহায়তা ও ভর্তুকি প্রদান করছে। যার ফলে কৃষকরা এখনও কৃষিক্ষেত্রে টিকে রয়েছে। পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হাওর এলাকা, পাহাড়ি এলাকা ও সমতলে কৃষকদের মধ্যে বীজ সহায়তা করছে সরকার। এসব বীজ উচ্চ ফলনশীল হওয়ায় কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে একই সাথে বীজ, সার, কীটনাশক প্রভৃতি বিনামূল্যে, ভর্তুকি মূল্যে, অল্প মূল্যে পাওয়া যাচ্ছে বলে কৃষিতে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে। ফলে বেকারত্ব হ্রাস পেয়েছে। সরকার কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ শুরু করেছে। যার ফলে কৃষক ও সরকারের মধ্যে ব্যবধান কমে এসেছে। বর্তমানে এর সুফল হিসেবে সরকার সরাসরি কৃষকদের তথ্য অনুযায়ী সেবা পৌছে দিচ্ছে ও কৃষকরাও সরাসরি কার্ডের বিপরীতে সেবা গ্রহণ করছে। তাছাড়া সরকার মাটি পরীক্ষার ব্যবস্থা করে সেখানে উপযোগী ফসলের বিবরণসহ যাবতীয় পরামর্শ প্রদান করছে। ফলে কৃষিতে বৈপ্লবিক ও অভূতপূর্ব সাফল্য এসেছে। সরকারি মনিটরিং ব্যবস্থায় কৃষিকে যাবতীয় ত্রুটিমুক্ত করার প্রচেষ্টা করা হচ্ছে। তাই কৃষি বর্তমানে পূর্বের যেকোনো সময়ের চেয়ে উৎপাদনশীলতা অর্জন করেছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সরকারের গৃহীত পদক্ষেপগুলোর সুফল আলোচনা কর।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর